দর পতনের শীর্ষে যেসব কোম্পানি

দর পতনের শীর্ষে যেসব কোম্পানি

উত্তরদক্ষিণ । রবিবার, ১৬ জানুয়ারি ২০২২ । আপডেট ১৭:২৮

সপ্তাহের প্রথম কার্যদিবস রবিবার (১৬ জানুয়ারি) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ১৫১টির বা ৩৯.৯৪ শতাংশ শেয়ার ও ইউনিট দর কমেছে। এদিন শেয়ার দর সবচেয়ে বেশি কমেছে বসুন্ধরা পেপারের।

ডিএসই সূত্রে জানা গেছে, আগের কার্যদিবস বৃহস্পতিবার বসুন্ধরা পেপারের ক্লোজিং দর ছিল ৬৭ টাকা ৭০ পয়সা। আজ লেনদেন শেষে এর ক্লোজিং দর দাঁড়ায় ৬৪ টাকা ২০ পয়সায়। অর্থাৎ আজ কোম্পানিটির শেয়ার দর ৩ টাকা ৫০ পয়সা বা ৫.১৬ শতাংশ কমেছে। এর মাধ্যমে বসুন্ধরা পেপার ডিএসইর দর পতনের তালিকার শীর্ষে উঠে আসে।

ডিএসইতে দর পতনের শীর্ষ তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে ড্যাফোডিল কম্পিউটারের ৩.৭৯ শতাংশ, রবি আজিয়াটার ৩.৬৭ শতাংশ, ইস্টার্ন ক্যাবলসের ৩.৬৪ শতাংশ, রানার অটোর ৩.৫৫ শতাংশ, বীচ হ্যাচারির ৩.৩৪ শতাংশ, লাভেলো আইসক্রিমের ৩.২৮ শতাংশ, প্রাইম ইন্সুরেন্সের ৩.১০ শতাংশ, এশিয়া ইন্সুরেন্সের ৩.০৮ শতাংশ এবং ডেসকোর ৩.০২ শতাংশ দর কমেছে।

Asadujjaman

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading