লেনদেনের শীর্ষে যেসব কোম্পানি

লেনদেনের শীর্ষে যেসব কোম্পানি

উত্তরদক্ষিণ । মঙ্গলবার, ১৮ জানুয়ারি ২০২২ । আপডেট ১৪:৫৭

সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার (১৮ জানুয়ারি) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষে উঠে এসেছে বাংলাদেশ শিপিং কর্পোরেশন। কোম্পানিটির ৯৮ কোটি ৮৪ লাখ ৮৩ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

ডিএসই সূত্রে জানা গেছে, লেনদেনের তালিকায় দ্বিতীয় স্থানে উঠে আসা বেক্সিমকো লিমিটেডের লেনদেন হয়েছে ৯৫ কোটি ৪ লাখ ৭ হাজার টাকার। ৮৩ কোটি ৬০ লাখ ৯৮ হাজার টাকার শেয়ার লেনদেনের মাধ্যমে তৃতীয় স্থানে উঠে এসেছে সাইফ পাওয়ারটেক।

লেনদেনের তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে জিপিএইচ ইস্পাত, ফারইস্ট লাইফ, পাওয়ার গ্রিড,জিএসপি ফাইন্যান্স, ফরচুন সুজ এবং প্যারামাউন্ট টেক্সটাইল।

Asadujjaman

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading