অভিনেত্রী শিমুকে হত্যার দায় স্বীকার করেছে স্বামী

অভিনেত্রী শিমুকে হত্যার দায় স্বীকার করেছে স্বামী

উত্তরদক্ষিণ । মঙ্গলবার, ১৮ জানুয়ারি ২০২২ । আপডেট ১৬:৪০

অভিনেত্রী রাইমা ইসলাম শিমুকে (৩৫) হত্যার দায় স্বীকার করেছেন স্বামী সাখাওয়াত আলী নোবেল।

সোমবার (১৭ জানুয়ারি) রাতে অভিনেত্রী শিমুকে হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে জিজ্ঞাসাবাদের জন্য তাকে গ্রেফতার করেছিল পুলিশ। হত্যার সঙ্গে জড়িত বন্ধু ফরহাদকেও গ্রেফতার করেছে পুলিশ। রাতভর জিজ্ঞাসাবাদের পর দায় স্বীকার করে নোবেল।

কেরানীগঞ্জ মডেল থানার পরিদর্শক (তদন্ত) কাজী রমজানুল হক এ তথ্য নিশ্চিত করে বলেন, রাইমা ইসলাম শিমুর স্বামী সাখাওয়াত আলী নোবেল প্রাথমিক জিজ্ঞাসাবাদে হত্যার দায় স্বীকার করেছেন। পারিবারিক কলহের জেরেই শিমুকে হত্যা করেছে নোবেল।

এর আগে, সোমবার সকালে রাজধানীর কেরানীগঞ্জের হযরতপুর ব্রিজের নীচ থেকে শিমুর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকায় স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ (মিটফোর্ড) হাসপাতালে মর্গে রাখা হয়।

ইউডি/ অনিক

melongazi

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading