ব্লক মার্কেটে দুই কোম্পানির বড় লেনদেন

ব্লক মার্কেটে দুই কোম্পানির বড় লেনদেন
ব্লক মার্কেট ০০১

উত্তরদক্ষিণ । মঙ্গলবার, ১৮ জানুয়ারি ২০২২ । আপডেট ১৬:৩৫

সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার (১৮ জানুয়ারি) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ব্লক মার্কেটে ৩০টি কোম্পানি লেনদেনে অংশ নিয়েছে। এসব কোম্পানির ২৮ কোটি ৯৯ লাখ ২৬ হাজার টাকার লেনদেন হয়েছে।

ডিএসই সূত্রে জানা গেছে, আজ ব্লক মার্কেটে দুই কোম্পানির বড় লেনদেন হয়েছে। এই দুই কোম্পানির লেনদেনের পরিমাণ ছিল ১৬ কোটি ৪০ হাজার টাকার। লেনদেনের শীর্ষে রয়েছে প্রভাতী ইন্স্যুরেন্স। কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ১২ কোটি ৮৩ লাখ ৫৪ হাজার টাকার। দ্বিতীয় সর্বোচ্চ লেনদেন হয়েছে আরডি ফুডের। কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ৩ কোটি ১৬ লাখ ৮৬ হাজার টাকার।

এছাড়া, অ্যাডভেন্ট ফার্মা ১ কোটি ৮২ লাখ টাকার, সোনার বাংলা ইন্স্যুরেন্সের ১ কোটি ২১ লাখ ৫৭ হাজার টাকার, বেক্সিমকো লিমিটেডের ১ কোটি ৮ লাখ ৮৮ হাজার, ফারইস্ট লাইফ ১ কোটি ৬ লাখ ৫৬ হাজার, পদ্মা লাইফ ইন্স্যুরেন্সের ১ কোটি ৬ লাখ টাকার, আনোয়ার গ্যালভানাইজিংয়ের ৯১ লাখ ১৪ হাজার টাকার, সাইফ পাওয়ারটেকের ৮৬ লাখ টাকার, ইউনিক হোটেলের ৪৮ লাখ ৬৫ হাজার টাকার, পাওয়ার গ্রিডের ৪৬ লাখ ৪৯ হাজার টাকার, ওয়ান ব্যাংকের ৪৫ লাখ ৮ হাজার টাকার, বিডি ফাইন্যান্সের ৩৯ লাখ ৪৭ হাজার টাকার, আমান ফিডের ৩৪ লাখ ৪৭ হাজার টাকার, ফু-ওয়াং ফুডের ৩৩ লাখ ৯০ হাজার টাকার, সালভো কেমিক্যালের ৩৩ লাখ ৩০ হাজার টাকার, ডেসকোর ৩২ লাখ ৭৪ হাজার টাকার, প্রাইম লাইফ ইন্স্যুরেন্সের ৩০ লাখ ৭৯ হাজার টাকার, ফরচুন সুজের ২৮ লাখ ৪৯ হাজার টাকার এইচআর টেক্সটাইলের ২০ লাখ ৮০ হাজার টাকার, কে এন্ড কিউয়ের ১৫ লাখ টাকার, ম্যাকসন্স স্পিনিংয়ের ১৩ লাখ ৭৫ হাজার টাকার, এডিএন টেলিকমের ১১ লাখ ৮৪ হাজার টাকার, নিটল ইন্স্যুরেন্সের ১১ লাখ ৬৫ হাজার টাকার, ফার্মাএইডের ১০ লাখ ৬৫ হাজার টাকার, সেন্ট্রাল ইন্স্যুরেন্সের ৯ লাখ ৮৮ হাজার টাকার, খান ব্রাদার্স পিপি ব্যাগের ৯ লাখ ৬৮ হাজার টাকার, এমারেল্ড অয়েলের ৯ লাখ টাকার, জিএসপি ফাইন্যান্সের ৬ লাখ ২ হাজার টাকার এবং আলহাজ টেক্সটাইলের ৫ লাখ ৭ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

Asadujjaman

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading