পরীমনির সিনেমা মুক্তিতে বাধা নেই

পরীমনির সিনেমা মুক্তিতে বাধা নেই

উত্তরদক্ষিণ । বুধবার, ১৯ জানুয়ারি ২০২২ । আপডেট ১৪:৪০

সরকারি অনুদানে নির্মিত ‘মুখোশ’ সিনেমায় অভিনয় করেছেন পরীমনি। নির্মাণ শেষে সিনেমাটি সেন্সর বোর্ডে জমা দেওয়া হয়। ইফতেখার শুভ পরিচালিত সিনেমাটি সেন্সর ছাড়পত্র পেয়েছে বলে জানা গেছে। ফলে সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তি দিতে আর কোনো বাধা রইলো না।

সিনেমাটিতে ‘সোহানা’ চরিত্রে পরীমনিকে দেখা যাবে। তার বিপরীতে ‘শায়ান’ চরিত্রে দেখা যাবে রোশানকে, তাদের সঙ্গে আছেন মোশাররফ করিম।

‘পেইজ নাম্বার ৪৪’ উপন্যাস অবলম্বনে নির্মিত হয়েছে সিনেমাটি। পরিচালনার পাশাপাশি এ সিনেমার চিত্রনাট্য করেছেন শুভ।

শুভ ফেসবুকে সেন্সর সার্টিফিকেট শেয়ার করে লিখেছেন, ‘‘আলহামদুলিল্লাহ। আনকাট সেন্সর। দেশ ও দেশের বাইরে ওমিক্রন করোনাভাইরাস সংক্রমণ নিয়ন্ত্রণে এলে মুক্তি পাবে ‘মুখোশ’।’’ পরীমনিও স্ট্যাটাস দিয়েছেন তার ফেসুবকে। লিখেছেন, ‘‘আনকাট সেন্সর ‘মুখোশ ’।’’

এর আগে সিনেমার শুটিং শেষ করে ইফতেখার শুভ বলেছিলেন, ‘আলহামদুলিল্লাহ। শেষ করলাম মুখোশের শেষ লটের শেষ দিনের শুটিং। করোনাকালে শুটিং শেষ করা কঠিন ছিল। কিন্তু শিল্পী-কলাকুশলীদের অক্লান্ত পরিশ্রম ও আন্তরিক সহযোগিতায় আমার প্রথম সিনেমার কাজ সুন্দরভাবে শেষ করা সহজ হয়েছে।’

Asadujjaman

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading