গ্রামীণ ফোনের বোর্ড সভার তারিখ ঘোষণা
উত্তরদক্ষিণ । বুধবার, ১৯ জানুয়ারি ২০২২ । আপডেট ১৪:২০
শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি গ্রামীণ ফোনের বোর্ড সভার তারিখ ঘোষণা করা হয়েছে। কোম্পানিটির বোর্ড সভা আগামী ২৬ জানুয়ারি দুপুর ২টা ৩৫ মিনিটে অনুষ্ঠিত হবে।
ডিএসই সূত্রে জানা গেছে, সভায় কোম্পানিটির ৩১ ডিসেম্বর, ২০২১ সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে ডিভিডেন্ড ঘোষণা প্রকাশ করা হবে।

