দর পতনের শীর্ষে যেসব কোম্পানি
উত্তরদক্ষিণ । বুধবার, ১৯ জানুয়ারি ২০২২ । আপডেট ১৬:১৫
সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার (১৯ জানুয়ারি) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ১৬৯টির বা ৪৪.৫৯ শতাংশ শেয়ার ও ইউনিট দর কমেছে। এদিন শেয়ার দর সবচেয়ে বেশি কমেছে ইস্টার্ন লুব্রিক্যান্টসের।
ডিএসই সূত্রে জানা গেছে, আগের কার্যদিবস মঙ্গলবার ইস্টার্ন লুব্রিক্যান্টসের ক্লোজিং দর ছিল ৩২১০ টাকা ১০ পয়সা। আজ লেনদেন শেষে এর ক্লোজিং দর দাঁড়ায় ২৮০৮ টাকা ৮০ পয়সায়। অর্থাৎ আজ কোম্পানিটির শেয়ার দর ৪০১ টাকা ৩০ পয়সা বা ১২.৫০ শতাংশ কমেছে। এর মাধ্যমে ইস্টার্ন লুব্রিক্যান্টস ডিএসইর দর পতনের তালিকার শীর্ষে উঠে আসে।
ডিএসইতে দর পতনের শীর্ষ তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে রেনউইক যগেশ্বরের ৫.৯১ শতাংশ, সমরিতা হসপিতালের ৪.৬১ শতাংশ, প্রাইম লাইফ ইন্সুরেন্সের ৪.৩৭ শতাংশ, পদ্মা লাইফ ইন্সুরেন্সের ৪.২৩ শতাংশ, আইসবি এএমসিএল-২য় মিউচুয়াল ফান্ডের ৩.২৯ শতাংশ, জিলবাংলা সুগারের ৩.১১ শতাংশ, বিজিআইসির ২.৮৭ শতাংশ, ফাস ফাইন্যান্সের ২.৮৫ শতাংশ এবং মেঘনা লাইফ ইন্সুরেন্সের ২.৬৫ শতাংশ দর কমেছে।

