করোনায় একদিনে ১২ জনের মৃত্যু, শনাক্তের হার ২৫.১১ শতাংশ

করোনায় একদিনে ১২ জনের মৃত্যু, শনাক্তের হার ২৫.১১ শতাংশ

উত্তরদক্ষিণ । বুধবার, ১৯ জানুয়ারি ২০২২ । আপডেট ১৬:৫৫

বাংলাদেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ২৪ ঘন্টায় আরও ১২ জনের মৃত‌্যু হয়েছে। এ নিয়ে করোনায় মারা গেলেন মোট ২৮ হাজার ১৭৬ জন।

বুধবার (১৯ জানুয়ারি) বিকেলে স্বাস্থ‌্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ‌্য জানানো হয়েছে। ১৮ জানুয়ারি সকাল ৮টা থেকে ১৯ জানুয়ারি সকাল ৮টা পর্যন্ত ৯ হাজার ৫০০ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ১৬ লাখ ৪২ হাজার ২৯৪ জন।

উল্লিখিত সময়ে সুস্থ হয়েছেন ৪৭৩ জন। এ পর্যন্ত করোনামুক্ত হয়েছেন ১৫ লাখ ৫৪ হাজার ২৬৮ জন।

গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা বিবেচনায় করোনা শনাক্তের হার ২৫ দশমিক ১১ শতাংশ। এ পর্যন্ত করোনা শনাক্তের গড় হার ১৩ দশমিক ৭২ শতাংশ। সুস্থতার হার ৯৪ দশমিক ৬৪ শতাংশ। করোনায় মৃত‌্যুর হার ১ দশমিক ৭২ শতাংশ।

করোনায় মৃতদের মধ্যে ঢাকা বিভাগের ৮ জন, চট্টগ্রাম বিভাগের ২ জন, রাজশাহী বিভাগের ১ জন এবং সিলেট বিভাগের ১ জন। গত ২৪ ঘণ্টায় রংপুর, খুলনা, বরিশাল ও ময়মনসিংহ বিভাগে করোনায় কারও মৃত‌্যুর খবর পাওয়া যায়নি।

ইউডি/সুস্মিত

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading