প্রতি ৬০ ঘণ্টায় এক মানবাধিকারকর্মীকে হত্যা কলম্বিয়ায়

প্রতি ৬০ ঘণ্টায় এক মানবাধিকারকর্মীকে হত্যা কলম্বিয়ায়

উত্তরদক্ষিণ । বৃহস্পতিবার, ২০ জানুয়ারি ২০২২ । আপডেট ১১:০৫

২০২১ সালে কলম্বিয়ায় প্রতি ৬০ ঘণ্টায় একজন করে মানবাধিকারকর্মীকে হত্যা করা হয়েছে। দেশটির মানবাধিকার লোকপাল এক বিবৃতিতে এ তথ্য দিয়েছেন।

সোমবার প্রকাশিত বিবৃতিতে বলা হয়েছে, ২০২১ সালে ১৪৫ জন সামাজিক নেতার মৃত্যু হয়েছে।অধিকাররক্ষা কর্মী, পরিবেশরক্ষা কর্মী, সম্প্রদায়ের নেতা বোঝাতে বিশদ অর্থে সামাজিক নেতা কথাটি ব্যবহার করা হয়েছে। আধাসামরিক বাহিনী বা অপরাধী বিভিন্ন গোষ্ঠী তাদের হত্যা করেছে।

এই রিপোর্ট প্রকাশ করে লোকপাল ক্যামার্গো বলেছেন, প্রতিটি হত্যার ঘটনায় আমরা দুঃখিত। প্রতিটি ঘটনা তাদের সম্প্রদায়ে প্রভাব ফেলেছে।

কলম্বিয়া সরকারের দাবি, ড্রাগ মাফিয়ারা অধিকাররক্ষা কর্মীদের মেরেছে। বিশেষ করে পূর্ব কলম্বিয়ায় ড্রাগ মাফিয়া ও বেআইনি খনি মাফিয়াদের রমরমা। আর এখানেই অ্যাফ্রো-কলম্বিয়ানরা বাস করেন।

গত মঙ্গলবার ১৪ বছর বয়সি এক পরিবেশরক্ষা কর্মীকে দক্ষিণপশ্চিম কলম্বিয়ায় গুলি করে মারা হয়। এটা হলো মানবাধিকারকর্মীকে হত্যার সর্বশেষ ঘটনা।

কলম্বিয়া সরকার বলছে যে ১২৫ জনকে হত্যা করা হয়েছে তার মধ্যে পুরুষ ১২৫ জন এবং ২০ জন নারী। তারা হয় কলম্বিয়ার আদি বাসিন্দা গোষ্ঠীর নেতা অথবা যৌথ খামারের উদ্যোক্তা বা ইউনিয়ন কর্মী।

সরকারের দাবি, বামপন্থি গোষ্ঠী ন্যাশনাল লিবারেশন আর্মি এবং কিছু অপরাধী-গোষ্ঠী এই হত্যার পেছনে আছে। ২০২০ সালে ১৮২ জন অধিকাররক্ষা কর্মীকে হত্যা করা হয়েছিল, সেই তুলনায় ২০২১ সালে সংখ্যাটা সামান্য কমেছে। প্রবল আন্তর্জাতিক চাপের মুখে পড়ে কলম্বিয়ার প্রেসিডেন্ট জানিয়েছেন, তারা এই ধরনের হত্যা পুরোপুরি বন্ধ করতে চান। সূত্র: ডয়েচে ভেলে।

ইউডি/সুস্মিত

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading