নগদ লভ্যাংশ পাঠিয়েছে ৭ কোম্পানি

নগদ লভ্যাংশ পাঠিয়েছে ৭ কোম্পানি

উত্তরদক্ষিণ । বৃহস্পতিবার, ২০ জানুয়ারি ২০২২ । আপডেট ১১:২৫

পুঁজিবাজারে তালিকাভুক্ত ৭ কোম্পানি ৩০ জুন,২০২১ সমাপ্ত হিসাব বছরের নগদ লভ্যাংশ বিনিয়োগকারীদের কাছে পাঠিয়েছে। সূত্র-ডিএসই।

কোম্পানিগুলো হচ্ছে- শাইনপুকুর সিরামিকস, বেক্সিমকো, বেক্সিমকো ফার্মা,বিডি ল্যাম্পস, জেনেক্স ইনফোসিস, স্কয়ার টেক্সটাইল ও স্কয়ার ফার্মা লিমিটেড।

সূত্র জানায়, কোম্পানিগুলো নগদ লভ্যাংশ বিইএফটিএন সিস্টেমসের মাধ্যমে বিনিয়োগকারীদের কাছে পাঠিয়েছে।

সমাপ্ত হিসাব বছরে শাইনপুকুর সিরামিকস ২.৫০ শতাংশ নগদ, বেক্সিমকো ও বেক্সিমকো ফার্মা ৩৫ শতাংশ করে নগদ, ,বিডি ল্যাম্পস ২০ শতাংশ, জেনেক্স ইনফোসিস ২০ শতাংশ লভ্যাংশ দিয়েছে। এর মধ্যে ১০ শতাংশ নগদ।

এছাড়া স্কয়ার টেক্সটাইল ২০ শতাংশ নগদ ও স্কয়ার ফার্মা ৬০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে।

ইউডি/সুস্মিত

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading