ইন্ডিয়া ফেরত যাত্রীর শরীরে মিলল করোনা

ইন্ডিয়া ফেরত যাত্রীর শরীরে মিলল করোনা

উত্তরদক্ষিণ । শনিবার, ২২ জানুয়ারি ২০২২ । আপডেট ০৮:৫৫

হিলি স্থলবন্দর চেকপোস্টে ইন্ডিয়া ফেরত এক বাংলাদেশি নাগরিকের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। তবে ইন্ডিয়া্র সনদে ওই যাত্রীর রিপোর্ট করোনা নেগেটিভ ছিল।

শুক্রবার (২১ জানুয়ারি) হিলি স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা শ্যামল কুমার দাস বিষয়টি নিশ্চিত করেন।

এর আগে একই দিন বিকেলে মাকে সঙ্গে নিয়ে ইন্ডিয়া থেকে হিলি চেকপোস্ট দিয়ে দেশে প্রবেশ করেন নওগাঁ জেলার নিয়ামতপুর উপজেলার চকদেউলা গ্রামের ভবানি চরণের ছেলে নয়ন কুমার (৩৪)।

শ্যামল কুমার জানান, ইন্ডিয়ার চিকিৎসা শেষ করে শুক্রবার মাকে নিয়ে দেশে আসেন নয়ন। এ সময় নিয়মমাফিক তাদের করোনা পরীক্ষা করা হয়। তাতে ছেলে নয়ন কুমার করোনা পজেটিভ হন। তবে তার মা’র রিপোর্ট নেগেটিভ এসেছে।

তিনি আরো জানান, নয়ন ও তার মাকে হিলি হাসপাতালে আইসোলেশনে রাখা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে হিলি উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ নুর-এ আলম বলেন, ইন্ডিয়া থেকে আসা যাত্রীদের এই ইমিগ্রেশনে করোনা পরীক্ষা করানো হচ্ছে। এছাড়াও আমরা সরকারি বিধিনিষেধ অনুযায়ী কাজ করে যাচ্ছি।

ইউডি/সুস্মিত

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading