দর বৃদ্ধির শীর্ষে যেসব কোম্পানি

দর বৃদ্ধির শীর্ষে যেসব কোম্পানি

উত্তরদক্ষিণ । রবিবার, ২৩ জানুয়ারি ২০২২ । আপডেট ১৬:৪৫

সপ্তাহের প্রথম কার্যদিবস রবিবার (২৩ জানুয়ারি) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ১০২টির বা ২৬.৯৮ শতাংশ শেয়ার ও ইউনিট দর বেড়েছে। এদিন শেয়ার দর সবচেয়ে বেশি বেড়েছে ইউনিয়ন ইন্সুরেন্সের।

ডিএসই সূত্রে জানা গেছে, আগের কার্যদিবস বৃহস্পতিবার ইউনিয়ন ইন্সুরেন্সের ক্লোজিং দর ছিল১৬ টাকা। আজ লেনদেন শেষে এর ক্লোজিং দর দাঁড়ায় ১৭ টাকা ৬০ পয়সায়। অর্থাৎ আজ কোম্পানিটির শেয়ার দর ১ টাকা ৬০ পয়সা বা ১০ শতাংশ বেড়েছে। এর মাধ্যমে ইউনিয়ন ইন্সুরেন্স ডিএসইর দর বৃদ্ধির তালিকার শীর্ষে উঠে আসে।

ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষ তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে ফু-ওয়াং ফুডের ৯.৬৩ শতাংশ, এশিয়া ইন্সুরেন্সের ৯.৪৭ শতাংশ, এপেক্স ফুটওয়্যারের ৮.৭২ শতাংশ, বিডি ল্যাম্পসের ৮.৬২ শতাংশ, ইয়াকিন পলিমারের ৮.৩৯ শতাংশ, ফু-ওয়াং সিরামিকের ৮.০২ শতাংশ, জেমিনী সী ফুডের ৭.০৮ শতাংশ, আরএকে সিরামিকের ৬.৯২ শতাংশ এবং গ্লোবাল ইন্সুরেন্সের ৬.৮২ শতাংশ দর বেড়েছে।

Asadujjaman

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading