বিশ্বে করোনায় কমেছে মৃত্যু ও শনাক্ত
উত্তরদক্ষিণ । সোমবার, ২৪ জানুয়ারি ২০২২ । আপডেট ০৯:৪৫
বিশ্বে করোনাভাইরাসে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা কমেছে। গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৬ হাজার ৩৮০ জনের। শনাক্ত হয়েছে ২৮ লাখ ৩৭ হাজার ৭৪ জনের। এ নিয়ে বিশ্বে করোনায় আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা দাঁড়ালো ৩৪ কোটি ৯৭ লাখ ৪৮ হাজার ৯৬১ এবং ৫৬ লাখ ৯ হাজার ৭০৯ জনে।
সোমবার (২৪ জানুয়ারি) আন্তর্জাতিক ওয়েবসাইট ওয়ার্ল্ডওমিটারস থেকেএ তথ্য জানা গেছে।
গত ২৪ ঘণ্টায় বিশ্বে করোনা থেকে সুস্থ হয়েছেন ১৪ লাখ ৫০ হাজার ৮৫২ জন। এখন পর্যন্ত মোট সুস্থতার সংখ্যা দাঁড়িয়েছে ২৭ কোটি ৮৩ লাখ ৬৮ হাজার ৮৫৩ জনে। আক্রান্ত ও মৃত্যুর দিক দিয়ে শীর্ষে রয়েছে আমেরিকা। দেশটিতে মৃত্যু ও শনাক্ত হয়েছে ৮৪১ এবং ৩ লাখ ১২ হাজার ৩১৪ জন। এরপরই মৃত্যুর দিক দিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে রাশিয়া ৬৮১ জন, আর শনাক্তের দিক দিয়ে দ্বিতীয় অবস্থা রয়েছে ফ্রান্স ৩ লাখ ৮৯ হাজার ৩২০ জন।
অন্যদিকে আমেরিকায় দৈনিক সংক্রমণ ও প্রাণহানি অনেকটা কমেছে। গত ২৪ ঘণ্টায় দেশটিতে নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ১ লাখ ৯৭ হাজার ৩৭৪ জন এবং মারা গেছেন ৫৭৪ জন। করোনাভাইরাসে সবচেয়ে ক্ষতিগ্রস্ত এই দেশটিতে এখন পর্যন্ত ৭ কোটি ১৯ লাখ ২৫ হাজার ৯৩১ জন করোনায় আক্রান্ত হয়েছেন এবং ৮ লাখ ৮৯ হাজার ১৯৭ জন মারা গেছেন।
গত ২৪ ঘণ্টায় ইতালিতে নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ১ লাখ ৩৮ হাজার ৮৬০ জন এবং মারা গেছেন ২২৭ জন। একই সময়ে কলম্বিয়ায় নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ২৬ হাজার ৮৭ জন এবং মারা গেছেন ২১৭ জন।
এদিকে করোনায় আক্রান্তের তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে প্রতিবেশী দেশ ইন্ডিয়ায়। তবে ভাইরাসে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যার তালিকায় দেশটির অবস্থান তৃতীয়। মহামারির শুরু থেকে দেশটিতে এখন পর্যন্ত মোট আক্রান্ত ৩ কোটি ৯৫ লাখ ৪২ হাজার ৪৩৫ জন এবং মারা গেছেন ৪ লাখ ৮৯ হাজার ৮৯৬ জন।
২০১৯ সালের ডিসেম্বরের শেষ সপ্তাহে চীনের হুবেই প্রদেশের উহান থেকে করোনাভাইরাস সংক্রমণ শুরু হয়। এখন পর্যন্ত বাংলাদেশসহ বিশ্বের ২২৪টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে করোনাভাইরাস।
ইউডি/সুস্মিত

