হাসপাতালে করোনায় আক্রান্ত শাবনাজ

হাসপাতালে করোনায় আক্রান্ত শাবনাজ

উত্তরদক্ষিণ । মঙ্গলবার, ২৫ জানুয়ারি ২০২২ । আপডেট ১৮:০৫

মহামারি করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন এক সময়ের জনপ্রিয় চিত্রনায়িকা শাবনাজ। শনিবার (২২ জানুয়ারি) করোনা রিপোর্ট পজিটিভ আসার পর থেকে নিজ বাসাতেই কোয়ারেন্টাইনে ছিলেন তিনি। হঠাৎ বেশি অসুস্থ হয়ে পড়ায় সোমবার (২৪ জানুয়ারি) তাকে হাসপাতালে ভর্তি করা হয়। এ বিষয়টি নিশ্চিত করেছেন অভিনেত্রীর স্বামী অভিনেতা নাঈম।

গণমাধ্যমকে এই অভিনেতা বলেন, শাবনাজকে সোমবার হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে তার শারীরিক অবস্থা ভালো। অক্সিজেন লেভেলও স্বাভাবিক। আশা করছি চিকিৎসা ঠিকমতো হলে সব কিছু ঠিক হয়ে যাবে। করোনা পজেটিভ হলে বাসায় থেকে চিকিৎসা নিচ্ছিলেন শাবনাজ। বাসায় তার চিকিৎসা ঠিকমতো হচ্ছে না বিধায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। কারণ আমি হার্টের অপারেশন করিয়েছি এখনও পুরোপুরি সুস্থ হইনি।

নাঈম আরও জানান, গ্রামের বাড়ি টাঙ্গাইল থেকে সর্দি-কাশি নিয়ে ফেরার পর পরিবারের সকলের নমুনা পরীক্ষা করা হয়। শাবনাজেরও করোনা নেগেটিভ ছিল। কিন্তু পরে ঠান্ডার মাত্রা বেড়ে গেলে আবারো পরীক্ষা করালে তার কোভিড পজিটিভ আসে।

১৯৯১ সালে মুক্তিপ্রাপ্ত এহতেশামের ‘চাঁদনী’ সিনেমার মধ্যে দিয়ে রূপালি পর্দায় একসঙ্গে পথচলা শুরু করেন নাইম-শাবনাজ। এরপর আরও বহু সিনেমায় জুটি বেঁধেছেন তারা। ১৯৯৪ সালের ৫ অক্টোবর নাইম-শাবনাজ বিয়ে করেন। তাদের সংসারে রয়েছেন দুই কন্যাসন্তান।

ইউডি/সিফাত

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading