লেনদেনের শীর্ষে যেসব কোম্পানি
উত্তরদক্ষিণ । বৃহস্পতিবার, ২৭ জানুয়ারি ২০২২ । আপডেট ১৫:১৫
সপ্তাহের পঞ্চম ও শেষ কার্যদিবস বৃহস্পতিবার (২৭ জানুয়ারি) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষে উঠে এসেছে বেক্সিমকো লিমিটেড। কোম্পানিটির ৬১ কোটি ১৩ লাখ ২৮ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
ডিএসই সূত্রে জানা গেছে, লেনদেনের তালিকায় দ্বিতীয় স্থানে উঠে আসা বাংলাদেশ শিপিং কর্পোরেশনের লেনদেন হয়েছে ৬১ কোটি লাখ ২ হাজার টাকার। ৫০ কোটি ৭৯ লাখ৪২ হাজার টাকার শেয়ার লেনদেনের মাধ্যমে তৃতীয় স্থানে উঠে এসেছে কুইন সাউথ।
লেনদেনের তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে মালেক স্পিনিং, আরএকে সিরামিক, ফুয়াং ফুড, পাওয়ার গ্রিড, সাইফ পাওয়ার, ন্যাশনাল লাইফ ইন্সুরেন্স এবং এশিয়া ইন্সুরেন্স।

