করোনা: গত একদিনে মৃত্যু ১৫, শনাক্ত ১৫৮০৭

করোনা: গত একদিনে মৃত্যু ১৫, শনাক্ত ১৫৮০৭

উত্তরদক্ষিণ । বৃহস্পতিবার, ২৭ জানুয়ারি ২০২২ । আপডেট ১৭:৪৫

বাংলাদেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ১৫ জনের মৃত‌্যু হয়েছে। এ নিয়ে করোনায় মারা গেলেন মোট ২৮ হাজার ২৮৮ জন। ২৬ জানুয়ারি সকাল ৮টা থেকে ২৭ জানুয়ারি সকাল ৮টা পর্যন্ত ১৫ হাজার ৮০৭ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ১৭ লাখ ৪৭ হাজার ৩৩১ জন।

বৃহস্পতিবার (২৭ জানুয়ারি) বিকেলে স্বাস্থ‌্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, উল্লিখিত সময়ে সুস্থ হয়েছেন ১ হাজার ৩৭ জন। এ পর্যন্ত করোনামুক্ত হয়েছেন ১৫ লাখ ৬১ হাজার ৪৩ জন।

গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা বিবেচনায় করোনা শনাক্তের হার ৩১ দশমিক ৯৮ শতাংশ। এ পর্যন্ত করোনা শনাক্তের গড় হার ১৪ দশমিক ১৯ শতাংশ। সুস্থতার হার ৮৯ দশমিক ৩৪ শতাংশ। করোনায় মৃত‌্যুর হার ১ দশমিক ৬২ শতাংশ।

করোনায় মৃতদের মধ্যে ঢাকা বিভাগের ৮ জন, চট্টগ্রাম বিভাগের ৩ জন, রাজশাহী বিভাগের ২ জন, বরিশাল বিভাগের ১ জন এবং রংপুর বিভাগের ১ জন। গত ২৪ ঘণ্টায়, খুলনা, সিলেট ও ময়মনসিংহ বিভাগে করোনায় কারও মৃত‌্যুর খবর পাওয়া যায়নি।

Asadujjaman

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading