করোনা: গত একদিনে মৃত্যু ২০, শনাক্ত ১৫৪৪০

করোনা: গত একদিনে মৃত্যু ২০, শনাক্ত ১৫৪৪০

উত্তরদক্ষিণ । শুক্রবার, ২৮ জানুয়ারি ২০২২ । আপডেট ১৮:২০

বাংলাদেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ২০ জনের মৃত‌্যু হয়েছে। এ নিয়ে করোনায় মারা গেলেন মোট ২৮ হাজার ৩০৮ জন। ২৭ জানুয়ারি সকাল ৮টা থেকে ২৮ জানুয়ারি সকাল ৮টা পর্যন্ত ১৫ হাজার ৪৪০ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ১৭ লাখ ৬২ হাজার ৭৭১ জন।

শুক্রবার (২৮ জানুয়ারি) বিকেলে স্বাস্থ‌্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ‌্য জানানো হয়েছে।

উল্লিখিত সময়ে সুস্থ হয়েছেন ১ হাজার ৩২৬ জন। এ পর্যন্ত করোনামুক্ত হয়েছেন ১৫ লাখ ৬২ হাজার ৩৬৯ জন।

গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা বিবেচনায় করোনা শনাক্তের হার ৩৩ দশমিক ৩৭ শতাংশ। এ পর্যন্ত করোনা শনাক্তের গড় হার ১৪ দশমিক ২৭ শতাংশ। সুস্থতার হার ৮৮ দশমিক ৬৩ শতাংশ। করোনায় মৃত‌্যুর হার ১ দশমিক ৬১ শতাংশ।

করোনায় মৃতদের মধ্যে ঢাকা বিভাগের ৫ জন, চট্টগ্রাম বিভাগের ৯ জন, রাজশাহী বিভাগের ২ জন, সিলেট বিভাগের ২ জন, বরিশাল বিভাগের ১ জন এবং ময়মনসিংহ বিভাগের ১ জন। গত ২৪ ঘণ্টায়, খুলনা ও রংপুর বিভাগে করোনায় কারও মৃত‌্যুর খবর পাওয়া যায়নি।

Asadujjaman

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading