খুলনায় ধর্ষণের পর হত্যার শিকার তরুণীর খণ্ডিত মস্তক উদ্ধার

খুলনায় ধর্ষণের পর হত্যার শিকার তরুণীর খণ্ডিত মস্তক উদ্ধার

উত্তরদক্ষিণ । শনিবার, ২৯ জানুয়ারি ২০২২ । আপডেট ১৯:৩৯

খুলনার ফুলতলায় ধর্ষণের পর হত্যার শিকার তরুণী মুসলিমার খণ্ডিত মস্তক উদ্ধার করেছে র‌্যাব। এই ঘটনায় জড়িত সোহেল ও রিয়াজ নামের দুই যুবককে গ্রেফতার করা হয়েছে। আজ শনিবার দুপুরে ফুলতলার যুগ্নিপাশায় একটি নির্মাণাধীন ভবনের বাথরুম থেকে নিহত ওই তরুণীর মস্তক উদ্ধার করা হয়।

খুলনা র‌্যাব-৬ এর পরিচালক লে. কর্ণেল মুহাম্মদ মোসতাক আহমেদ জানান, মাথাবিহীন বিবস্ত্র তরুণীর লাশ উদ্ধারের পর গোপন সংবাদের ভিত্তিতে সোহেল ও রিয়াজকে গ্রেফতার করা হয়। সেই সঙ্গে যে বটি দিয়ে ওই তরুণীকে হত্যা করা হয় সেটিও উদ্ধার করা হয়। পরে গ্রেফতারকৃতদের দেখানো স্থান থেকে খণ্ডিত মস্তক উদ্ধার করা হয়।
জানা যায়, গত ২৬ জানুয়ারি সকালে ফুলতলার উত্তরডিহি থেকে নিহত মুসলিমার মাথাবিহীন বিবস্ত্র লাশ উদ্ধার হয়। এ ঘটনায় নিহতের বোন আকলিমা খাতুন বাদী হয়ে ফুলতলা থানায় হত্যা মামলা করেন। প্রেমের সম্পর্কের জের ধরে মোবাইলে কল পেয়ে মুসলিমা রাত সাড়ে ৮টার দিকে বের হলে তাকে পাশবিক নির্যাতন ও হত্যা করা হয় বলে মামলার এজাহারে উল্লেখ করা হয়।

র‌্যাব এ ঘটনায় ফরিদপুর থেকে রিয়াজকে ও খুলনার ফুলতলা থেকে সোহেলকে গ্রেফতার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা ধর্ষণের পর ওই তরুণীকে হত্যার কথা স্বীকার করে। এদিকে মুসলিমার খণ্ডিত মাথা উদ্ধারের সময় তার বোন ও স্বজনরা উপস্থিত থেকে আসামিদের দৃষ্টান্তমূলক শান্তির দাবি করেন।

ইউডি/সিফাত

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading