বৃষ্টির কারণে ম্যাচ পরিত্যক্ত, সিরিজ জয়ের অপেক্ষা বাড়লো বাংলাদেশের

বৃষ্টির কারণে ম্যাচ পরিত্যক্ত, সিরিজ জয়ের অপেক্ষা বাড়লো বাংলাদেশের

উত্তরদক্ষিণ। বুধবার, ২৯ এপ্রিল, ২০২৬, আপডেট ১৬:৫০

বৃষ্টির কারণে পরিত্যক্ত হলো বাংলাদেশ-নিউজিল্যান্ডের মধ্যকার সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টি। চট্টগ্রামে বুধবার (২৯ এপ্রিল) দুপুর ২টায় ম্যাচটি মাঠে গড়ানোর কথা থাকলেও নির্ধারিত সময়ে টস হয়নি। পরে দীর্ঘ সময় অপেক্ষার পরও ম্যাচটি মাঠে গড়ায়নি। শেষ পর্যন্ত বিকেল সাড়ে চারটার দিকে ম্যাচ পরিত্যক্ত ঘোষণা করেন আম্পায়াররা।

চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচ। স্থানীয় সময় দুপুর ২টায় খেলা শুরুর কথা ছিল, আর টস হওয়ার কথা ছিল দেড়টায়। তবে টানা বৃষ্টির কারণে নির্ধারিত সময়ে কোনো কিছুই সম্ভব হয়নি। শেষ পর্যন্ত বিকেল সাড়ে ৪টার দিকে আম্পায়াররা ম্যাচটি পরিত্যক্ত ঘোষণা করেন।

চট্টগ্রামসহ দেশের বিভিন্ন অঞ্চলে গতকাল থেকেই ভারী বৃষ্টিপাত চলছে, যা আজও অব্যাহত রয়েছে। ফলে ম্যাচ আয়োজন নিয়ে আগে থেকেই অনিশ্চয়তা তৈরি হয়েছিল, আর শেষ পর্যন্ত সেটিই সত্যি হয়েছে।

উল্লেখ্য, সিরিজের প্রথম ম্যাচে ৬ উইকেটের জয়ে এগিয়ে আছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। বর্তমানে তারা ১-০ ব্যবধানে সিরিজে লিড ধরে রেখেছে।

ইউডি/রেজা

melongazi

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading