কাজল করোনা পজিটিভ

কাজল করোনা পজিটিভ

উত্তরদক্ষিণ । রবিবার, ৩০ জানুয়ারি ২০২২ । আপডেট ১৫:০০

করোনাভাইরাসের তাণ্ডবে নাজেহাল ইন্ডিয়ার মুম্বাই। তৃতীয় ঢেউয়ে একের পর এক তারকা অভিনয়শিল্পী এ ভাইরাসে আক্রান্ত হচ্ছেন। এবার করোনাভাইরাসে আক্রান্ত হলেন বলিউড অভিনেত্রী কাজল।

রবিবার (৩০ জানুয়ারি) সকালে ইনস্টাগ্রামে মেয়ে নিসার একটি ছবি পোস্ট করে কোভিড-১৯ পজিটিভ হওয়ার খবর জানান কাজল। এ অভিনেত্রী লিখেন, ‘আমার পজিটিভ। সত্যি আমি চাই না, লাল হয়ে যাওয়া আমার নাটকটি কেউ দেখুক। সুতরাং চলুন বিশ্বের সবচেয়ে মিষ্টি হাসিতে মগ্ন থাকি। তোমাকে খুব মনে পড়ছে নিসা।’

প্রচন্ড সর্দি হওয়ায় কাজলের নাক লাল হয়ে গেছে। এজন্য নিজের ছবি পোস্ট না করে মেয়ের ছবি শেয়ার করেন এই নায়িকা। কাজলের পোস্টে মন্তব্য করে নিসার প্রশংসা করেছেন প্রিয়াঙ্কা চোপড়া। এ অভিনেত্রী লিখেন—‘ওকে দারুণ লাগছে’। তা ছাড়া কাজল ভক্ত ও সহকর্মীরাও তার দ্রুত সুস্থতা কামনা করেছেন।

তারকাদম্পতি অজয় দেবগন ও কাজলের প্রায় দুই দশকের দাম্পত্য জীবনে রয়েছে দুই সন্তান। মেয়ে নিসা ও ছেলে যুগ। ২০০৩ সালের ২০ এপ্রিল জন্মগ্রহণ করেন নিসা। গত বছর ১৮ পূর্ণ করেছেন তিনি। আপাতত সুইজারল্যান্ডের জিলায়ন ইনস্টিটিউট অব হাইয়ার এডুকেশনে পড়াশোনা করছেন নিসা।

Asadujjaman

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading