তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা ৬ ডিগ্রি সেলসিয়াস

তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা ৬ ডিগ্রি সেলসিয়াস

উত্তরদক্ষিণ । সোমবার, ৩১ জানুয়ারি ২০২২ । আপডেট ০৯:৪৫

দিনাজপুরে চলমান শৈত্যপ্রবাহটি অব্যাহত রয়েছে। সকালে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে ৮.১ ডিগ্রি সেলসিয়াস। দেশের সর্বনিম্ন তাপমাত্রা তেঁতুলিয়ায় ৬ ডিগ্রি সেলসিয়াস।

সোমবার (৩১ জানুয়ারি) সকাল ৬ টায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।

দিনাজপুর আবহাওয়া অধিদপ্তরের কর্মকর্তা তোফাজ্জাল হোসেন জানান,আজ বাতাসের আদ্রতা রেকর্ড হয়েছে ৯১ শতাংশ। বাতাসের গতিবেগ ঘণ্টায় ৪-৫ কিলোমিটার। তবে বেলা বাড়লে এটি উত্তর বা উত্তর পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৮-১০ কিলোমিটার গতিতে বাড়তে পারে।

এছাড়া রংপুরে ৯.২, সৈয়দপুরে ৮.২, রাজারহাট ৭.৭, ডিমলায় ১০.০, নওগাঁয় ৮.৪, চুয়াডাঙ্গায় ৯.৩, শ্রীমঙ্গলে ৯.০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড হয়েছে।

ইউডি/সুস্মিত

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading