ময়মনসিংহে ২১ ইউপিতে ভোটগ্রহণ চলছে

ময়মনসিংহে ২১ ইউপিতে ভোটগ্রহণ চলছে

উত্তরদক্ষিণ । সোমবার, ৩১ জানুয়ারি ২০২২ । আপডেট ১১:৩০

ষষ্ঠ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনে ময়মনসিংহের দুই উপজেলা ভালুকা ও ফুলপুরের ২১টি ইউনিয়নে (ইলেকট্রনিক ভোটিং মেশিন) ইভিএম পদ্ধতিতে ভোটগ্রহণ চলছে।

সোমবার (৩১ জানুয়ারি) সকাল ৮টায় ভোটগ্রহণ শুরু হয়েছে যা বিরামহীন গতিতে চলবে বিকেল ৪টা পর্যন্ত।

এদিকে, নির্বাচনকে ঘিরে কড়াকড়ি অবস্থানে রয়েছে প্রশাসন। নির্বাহী ম্যাজিস্ট্রের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালতের পাশাপাশি মাঠে র‌্যাব, বিজিবি, পুলিশ, আনসার সদস্য ও সাদা পোশাকে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা কাজ করছেন। বিষয়টি নিশ্চিত করেছেন জেলা নির্বাচন কর্মকর্তা সারোয়ার জাহান।

তিনি জানান, ভালুকার ১১ ইউপিতে চেয়ারম্যান পদে ৬০ জন, সাধারণ সদস্য পদে ৩৯৬ জন ও সংরক্ষিত মহিলা সদস্য পদে ১৩৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। পছন্দের প্রার্থী নির্বাচিত করতে ইভিএম পদ্ধতিতে ১২২টি কেন্দ্রে ভোট দেবেন এ অঞ্চলের ২ লাখ ৮৭ হাজার ৮৪২ জন। ভোটাররা।

অপরদিকে, ফুলপুর উপজেলার ১০ ইউপিতে চেয়ারম্যান পদে ৫২ জন, সাধারণ সদস্য পদে ৪১৫ জন ও সংরক্ষিত মহিলা সদস্য পদে ১১৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। পছন্দের প্রার্থী নির্বাচিত করতে ইভিএম পদ্ধতিতে ১০৫ টি কেন্দ্রে ভোট দিচ্ছেন ২ লাখ ৩৮ হাজার ৮৬২ জন ভোটার।

জেলা পুলিশ সুপার মোহা. আহমার উজ্জামান বলেন, নির্বাচনে বরাবরের মতোই এবারও চারস্তরের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। নির্বাচনে কেউ অবৈধভাবে বল প্রয়োগ করলে তাকে আইনের আওতায় আনা হবে। এছাড়াও কেউ অপ্রীতিকর ঘটনা ঘটাতে চাইলে আশৃঙ্খলাবাহিনী কঠোরভাবে দমন করবে।

ইউডি/সুস্মিত

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading