ময়মনসিংহ মেডিক্যালে ২ জনের মৃত্যু, শনাক্ত ২৬৬
উত্তরদক্ষিণ । সোমবার, ৩১ জানুয়ারি ২০২২ । আপডেট ১২:৩০
ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় উপসর্গে আরও দুই জনের মৃত্যু হয়েছে।
সোমবার (৩১ জানুয়ারি) সকালে ময়মনসিংহ মেডিক্যালের করোনা ইউনিটের ফোকালপারসন ডা. মহিউদ্দিন খান মুন এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, আইসিইউতে চিকিৎসাধীন ৪ জনসহ হাসপাতালের করোনা ইউনিটে মোট ৬৬ জন রোগী চিকিৎসাধীন আছেন। চিকিৎসাধীন ৩৬ জনের মধ্যে ৩৪ জনের করোনা পজেটিভ। করোনা ইউনিটে নতুন ভর্তি হয়েছেন ১৫ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৮ জন।
ময়মনসিংহ জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ নজরুল ইসলাম বলেন, গত ২৪ ঘণ্টায় ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাব ও অ্যান্টিজেন টেষ্টে ৭৭৫টি নমুনা পরীক্ষা করে ২৬৬ জনের করোনা শনাক্ত হয়েছে।
ইউডি/সুস্মিত

