জনগণের কাছে বিএনপির মুখোশ আজ উন্মোচিত

জনগণের কাছে বিএনপির মুখোশ আজ উন্মোচিত

উত্তরদক্ষিণ । সোমবার, ৩১ জানুয়ারি ২০২২ । আপডেট ১৪:০৫

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, লবিস্ট নিয়োগ করে রাষ্ট্রবিরোধী প্রচারণা চালানো তার জলন্ত প্রমাণ। বিএনপি রাজনৈতিক ফায়দা লুটতে গিয়ে রাষ্ট্রের অর্জনকে প্রশ্নবিদ্ধ করার অপচেষ্টায় লিপ্ত। জনগণের কাছে বিএনপির মুখোশ আজ উন্মোচিত।

সোমবার (৩১ জানুয়ারি) দুপুরে সচিবালয়ে তার দপ্তরে ব্রিফিংকালে তিনি এ সব কথা বলেন।‌

ওবায়দুল কাদের বলেন, সাম্প্রদায়িক, উগ্রবাদ ও স্বাধীনতার শত্রুদের লালন এবং পোষণের কারণেই বিএনপি এদেশের মূলধারার রাজনীতি থেকে দিন দিন ছিটকে পড়ছে। আওয়ামী লীগ নয়, বিএনপিই এদেশে ফ্যাসিবাদী শক্তি হিসেবে নিজেদের প্রতিষ্ঠা করেছে।

তিনি বলেন, বিএনপি জন্ম থেকেই মিথ্যাচারকে সাথী করে নিয়েছে। বিএনপি মুখোশ পরা গণতন্ত্রের ফেরিওয়ালা। তাদের বহুদলীয় গণতন্ত্র ছিল চটকদার বিজ্ঞাপনের মতো।

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, এদেশের অর্থনীতিতে বিএনপি খাল কেটে কুমির এনেছিল, উন্নয়ন তাদের শত্রু। ভোট ডাকাতি, হ্যাঁ-না ভোটের মাধ্যমে প্রহসনের নির্বাচন, ভোটারবিহীন নির্বাচন এবং ভূয়া ভোটার সৃষ্টিতে তারা এদেশে রেকর্ড সৃষ্টি করেছে। অথচ এ দলটি নির্লজ্জের মতো সরকারের ওপর নিজেদের ব্যর্থতার দায় চাপায়।

তিনি বলেন, বিএনপির রাজনীতি অনিয়ম, লুটপাট আর দুর্নীতির সংস্কৃতিে অভ্যস্থ। তাদের তথাকথিত উন্নয়ন ছিল বিদ্যুৎ সংযোগহীন খাম্বার মতো। স্বাধীনতা বিরোধী অপশক্তিকে ক্ষমতার শেয়ার দিয়ে মুক্তিযুদ্ধের সঙ্গে বিএনপি বেঈমানি করেছিল, অপশক্তির সহযোগী হিসেবে তারা নিজেরাই নিজেদের দেশবিরোধী হিসেবে প্রতিষ্ঠা করেছে।

ওবায়দুল কাদের বলেন, বাংলাদেশ আওয়ামী লীগ জন্মলগ্ন থেকে মাটি ও মানুষের রাজনীতি করছে। এদেশের প্রতিটি অর্জনের সঙ্গে রয়েছে আওয়ামী লীগ। দেশের অর্থনৈতিক উত্তরণে বিএনপির গাত্রদাহ হয়। বিএনপি তো পারেইনি, উল্টো তারা এখন শেখ হাসিনার অর্জনকে বিতর্কিত করতে চায়। বিতর্কিত করতে চায় দেশের নির্বাচন ব্যবস্থাকে। জনগণ ও উন্নয়নকে বিএনপি প্রতিপক্ষ বানিয়েছে, তাই তারা এখন রাষ্ট্রকে প্রতিপক্ষ বানিয়ে দেশি-বিদেশে অর্থ বিনিয়োগ করছে।

এ বিনিয়োগের উৎস খুঁজে বের করে জনগণের সামনে বিএনপির মুখোশ আবারও উন্মোচন করা হবে বলে জানান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।
ইউডি/সুস্মিত

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading