স্কয়ার ফার্মার দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
উত্তরদক্ষিণ । সোমবার, ৩১ জানুয়ারি ২০২২ । আপডেট ১৯:২৫
শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি স্কয়ার ফার্মাসিটিক্যালস লিমিটেড দ্বিতীয় প্রান্তিকের (জুলাই-ডিসেম্বর’২১) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।
কোম্পানি সূত্রে জানা গেছে, দ্বিতীয় প্রান্তিকে (অক্টোবর-ডিসেম্বর’২১) কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে ৫ টাকা ২৪ পয়সা, গত বছর একই সময়ে আয় ছিল ৪ টাকা ৩৩ পয়সা।
এদিকে, দুই প্রান্তিকে তথা ৬ মাসে (জুলাই-ডিসেম্বর’২১) ইপিএস হয়েছে ১০ টাকা ৮৮ পয়সা। আগের বছরের একই সময়ে ইপিএস ছিল ৮ টাকা ৭৬ পয়সা। ৩১ ডিসেম্বর, ২০২১ তারিখে শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য হয়েছে ১০৭ টাকা ৩৬ পয়সা।

