আওয়ামী লীগের জাতীয় কমিটির সদস্য হায়দারের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক
উত্তরদক্ষিণ । সোমবার, ৩১ জানুয়ারি ২০২২ । আপডেট ১৯:১৫
আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা দলের জাতীয় কমিটির সদস্য ও ঝিনাইদহ জেলা শাখার সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম খান হায়দারের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন।
এক শোক বার্তায় শেখ হাসিনা মরহুমের বিদেহী আত্মার শান্তি কামনা করেন এবং তার পরিবারের শোকসন্তপ্ত সদস্যদের প্রতি সমবেদনা জানান।
বীর মুক্তিযোদ্ধা হায়দার সোমবার (৩১ জানুয়ারি) সকালে নিজ বাসভবনে ৮৬ বছর বয়সে ইন্তেকাল করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে, এক মেয়ে এবং অসংখ্য আত্মীয়-স্বজন ও শুভানুধ্যায়ী রেখে গেছেন।

