জুনে উন্মুক্ত করে দেওয়া হবে পদ্মা সেতু: ওবায়দুল কাদের

জুনে উন্মুক্ত করে দেওয়া হবে পদ্মা সেতু: ওবায়দুল কাদের

উত্তরদক্ষিণ । মঙ্গলবার, ১ ফেব্রুয়ারি ২০২২ । আপডেট ১৫:২৫

চলতি বছরের জুন মাসের মধ্যেই বহুল প্রতিক্ষিত স্বপ্নের পদ্মা সেতু যানচলাচলের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

মঙ্গলবার (১ জানুয়ারি) রাজধানীর সেতু বিভাগে বিভিন্ন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

ওবায়দুল কাদের বলেন, ‘এরই মধ্যে পদ্মা সেতুর মূল কাজ হয়েছে শতকরা ৯৬ ভাগ। আর প্রকল্পের সার্বিক অগ্রগতি শতকরা ৯০ দশমিক ৫০ ভাগ।

চট্টগ্রামে কর্ণফুলী নদীর তলদেশ দিয়ে নির্মাণাধীন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেলের অগ্রগতি শতকরা ৮০ ভাগ সম্পন্ন হয়েছে জানিয়ে সেতুমন্ত্রী বলেন, ‘এ প্রকল্পের কাজ চলতি বছরের ডিসেম্বর মাসের মধ্যে শেষ হওয়ার কথা রয়েছে।’

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের তিনটি ফেজের মধ্যে এয়ারপোর্টে হতে বনানী পর্যন্ত প্রথম ফেজের কাজ শেষ হয়েছে শতকরা ৭৮ দশমিক ৫০ ভাগ। বনানী মগবাজার অংশের অগ্রগতি শতকরা ৩১ ভাগ জানিয়ে ওবায়দুল কাদের এ প্রকল্পের কাজ আরো দ্রুত এগিয়ে নিতে সংশ্লিষ্টদের নির্দেশ দেন।

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এয়ারপোর্ট আশুলিয়া-ইপিজেড এক্সপ্রেসওয়ে এবং এট-গ্রেডে চারলেন সড়কের কাজ শুরুর প্রস্তুতিমূলক কাজ শেষ হয়েছে জানিয়ে তিনি আরো বলেন, ‘টেস্ট পাইলিংয়ের কাজ ইতোমধ্যে শেষ হয়েছে।’

মেজর সিনহা হত্যা মামলার রায় প্রসঙ্গে সাংবাদিকদের করা এক প্রশ্নের জবাবে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, ‘এই রায়ের মাধ্যমে প্রমাণিত হয়েছে শেখ হাসিনা সরকার আইনের শাসনে বিশ্বাসী। কারণ আইন সবার জন্য সমান।‘

দেশের বিচার ব্যবস্থা স্বাধীনভাবে কাজ করছে উল্লেখ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘যারা বিচারবিভাগ নিয়ে অহেতুক সংশয় প্রকাশ করে তারা এ রায়ের মাধ্যমে অনেক প্রশ্নের জবাব পেয়ে গেছেন।’

এসময় সেতু বিভাগের সচিব মো. মনজুর হোসেনসহ অন্যা কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পরে ওবায়দুল কাদেরের সঙ্গে বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার বিক্রম কুমার দ্বোরাইস্বামী সৌজন্য সাক্ষাৎ করেন।

ইউডি/সুস্মিত

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading