লেনদেনের শীর্ষে যেসব কোম্পানি

লেনদেনের শীর্ষে যেসব কোম্পানি

উত্তরদক্ষিণ । মঙ্গলবার, ১ ফেব্রুয়ারি ২০২২ । আপডেট ১৫:১৫

সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার (১ ফেব্রুয়ারি) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষে উঠে এসেছে বেক্সিমকো লিমিটেড। কোম্পানিটির ৯৬ কোটি ৮৪ লাখ ১ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

ডিএসই সূত্রে জানা গেছে, লেনদেনের তালিকায় দ্বিতীয় স্থানে উঠে আসা লাফার্জহোলসিমের লেনদেন হয়েছে ৯০ কোটি ৯২ লাখ ৮৫ হাজার টাকার। ৭০ কোটি ৯৪ লাখ ৪৬ হাজার টাকার শেয়ার লেনদেনের মাধ্যমে তৃতীয় স্থানে উঠে এসেছে বাংলাদেশ শিপিং কর্পোরেশন।

লেনদেনের তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে বিবিএস কেবলস, ওরিয়ন ফার্মা, আরএকে সিরামিক, ফারইস্ট লাইফ, ন্যাশনাল পলিমার, বিডি ফাইন্যান্স এবং ইউনিয়ন ব্যাংক।

Asadujjaman

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading