দর পতনের শীর্ষে যেসব কোম্পানি

দর পতনের শীর্ষে যেসব কোম্পানি

উত্তরদক্ষিণ । মঙ্গলবার, ১ ফেব্রুয়ারি ২০২২ । আপডেট ১৬:১৫

সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার (১ ফেব্রুয়ারি) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ৯৫টির বা ২৫ শতাংশ শেয়ার ও ইউনিট দর কমেছে। এদিন শেয়ার দর সবচেয়ে বেশি কমেছে এনভয় টেক্সটাইলের।

ডিএসই সূত্রে জানা গেছে, আগের কার্যদিবস সোমবার এনভয় টেক্সটাইলের ক্লোজিং দর ছিল ৪৯ টাকা ৮০ পয়সা। আজ লেনদেন শেষে এর ক্লোজিং দর দাঁড়ায় ৪৮ টাকা ১০ পয়সায়। অর্থাৎ আজ কোম্পানিটির শেয়ার দর ১ টাকা ৭০ পয়সা বা ৩.৪১ শতাংশ কমেছে। এর মাধ্যমে এনভয় টেক্সটাইল ডিএসইর দর পতনের তালিকার শীর্ষে উঠে আসে।

ডিএসইতে দর পতনের শীর্ষ তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে ফরচুন সুজের ৩.৩৯ শতাংশ, এসইএমএল লেকচার মিউচুয়াল ফান্ডের ৩.১৫ শতাংশ, কুইন সাউথ টেক্সটাইলের ৩.১০ শতাংশ, সোশ্যাল ইসলামি ব্যাংকের ২.৯৭ শতাংশ, লিন্ডে বিডির ২.৭৬ শতাংশ, পিপলস ইন্সুরেন্সের ২.৬০ শতাংশ, ড্যাফোডিল কম্পিউটারের ২.৫৮ শতাংশ, রহিম টেক্সটাইলের ২.৫২ শতাংশ এবং কপারটেকের ২.৩৮ শতাংশ দর কমেছে।

Asadujjaman

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading