বিশ্বকাপের মধ্যে ব্রাজিলের জার্সি বদলের নির্দেশ, কেন আপত্তি তুলল ফিফা

বিশ্বকাপের মধ্যে ব্রাজিলের জার্সি বদলের নির্দেশ, কেন আপত্তি তুলল ফিফা

উত্তরদক্ষিণ। বুধবার, ২৪ জুন, ২০২৬, আপডেট ০৮:৩৫

ব্রাজিলের বিশ্বকাপ অভিযানে এক অপ্রত্যাশিত টুইস্ট এসেছে। স্কটল্যান্ডের বিপক্ষে গ্রুপ পর্বের শেষ ম্যাচের আগমুহূর্তে গোলরক্ষকদের জার্সির রং বদলে দিয়েছে ফিফা। যা নিয়ে চলছে নানা আলোচনা।

বাংলাদেশ সময় আগামী বৃহস্পতিবার (২৫ জুন) ভোরে ‘সি’ গ্রুপের গুরুত্বপূর্ণ এই ম্যাচে নামবে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। আগে থেকে ঠিক ছিল, আলিসন, এদেরসন ও ওয়েভারতন লাল জার্সি পরে মাঠে নামবেন। কিন্তু শেষ মুহূর্তে ফিফা সেই সিদ্ধান্ত পাল্টে দিয়েছে। এবার তাদের পরতে হবে গাঢ় সবুজ জার্সি, শর্টস ও মোজা। অন্যদিকে স্কটল্যান্ডের গোলকিপাররা খেলবেন ধূসর রঙের জার্সিতে।

ব্রাজিলিয়ান সংবাদমাধ্যম গ্লোবো স্পোর্তোর প্রতিবেদন অনুযায়ী, ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশনের (সিবিএফ) প্রেসিডেন্ট সামির জাউদের বিশেষ অনুরোধের প্রেক্ষিতেই ফিফা এই সিদ্ধান্ত নিয়েছে। স্কটল্যান্ডের জার্সির রঙের সঙ্গে কোনো মিল না থাকা ফিফা সিবিএফের এই আবেদন মঞ্জুর করে।

ফিফা এই হঠাৎ পরিবর্তনের কোনো কারণ এখনো প্রকাশ্যে জানায়নি। তবে ম্যাচের অফিশিয়াল কিট গ্রাফিক্সে স্পষ্টভাবে গাঢ় সবুজ জার্সির ছবি দেখা যাচ্ছে।

এদিকে ব্রাজিল ফুটবল কনফেডারেশন (সিবিএফ) জানিয়েছে, তারা আসলে গোলরক্ষকদের জন্য লাল রঙের কোনো জার্সিই তৈরি করেনি। প্রস্তুতকারক প্রতিষ্ঠান নাইকির ওয়েবসাইটেও এই ম্যাচের জন্য গাঢ় সবুজ জার্সি দেখানো হচ্ছে। একটি নাইকির নিজস্ব সংস্করণ, অন্যটি জর্দান ব্র্যান্ডের।

গ্রুপ পর্বে এখন পর্যন্ত ব্রাজিল মরক্কোর সঙ্গে ১-১ গোলে ড্র করেছে এবং হাইতিকে ৩-০ গোলে হারিয়েছে। স্কটল্যান্ডকে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে নকআউট পর্বে যাওয়াই কার্লো আনচেলত্তির দলের লক্ষ্য। এই ম্যাচের মাধ্যমে প্রায় তিন বছর পর জাতীয় দলে ফিরছেন তারকা ফরোয়ার্ড নেইমার জুনিয়র।

ইউডি/কেএস

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading