আধা ঘণ্টায় ২ কোম্পানি হল্টেড

আধা ঘণ্টায় ২ কোম্পানি হল্টেড

উত্তরদক্ষিণ । বুধবার, ২ ফেব্রুয়ারি ২০২২ । আপডেট ১৩:০০

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বুধবার লেনদেনের আধা ঘণ্টার মধ্যে বিক্রেতা উধাও হয়ে গেছে ২ কোম্পানির শেয়ারে। এতে কোম্পানিগুলোর শেয়ার হল্টেড হয়ে মূল্য স্পর্শ করছে সার্কিট ব্রেকারে। সূত্র-ডিএসই।

কোম্পানিগুলো হচ্ছে- বিডি থাই ফুড, ইউনিয়ন ইন্স্যুরেন্স লিমিটেড।

সূত্র মতে, আজ বেলা ১০টা ৪১ মিনিট পর্যন্ত বিডি থাই ফুডের স্ক্রিনে ৫৫ লাখ ৬৬ হাজার ২২১টি শেয়ার কেনার আবেদন থাকলেও বিক্রেতার ঘর শূন্য ছিল। আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার সর্বশেষ ২১ টাকা ২০ পয়সা দরে লেনদেন হয়।

এদিকে একই সময়ে ইউনিয়ন ইন্স্যুরেন্সের স্ক্রিনে ১ কোটি ১৯ লাখ ৫৭ হাজার ৩৪২টি শেয়ার ক্রয়ের আবেদন থাকলেও বিক্রেতার ঘর শূন্য ছিল। আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার সর্বশেষ ৩৭ টাকা ২০ পয়সা দরে লেনদেন হয়।

ইউডি/সুস্মিত

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading