দর বৃদ্ধির শীর্ষে যেসব কোম্পানি

দর বৃদ্ধির শীর্ষে যেসব কোম্পানি

উত্তরদক্ষিণ । বুধবার, ২ ফেব্রুয়ারি ২০২২ । আপডেট ১৬:২০

সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার (২ ফেব্রুয়ারি) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ২০৪টির বা ৫৩.৫৪ শতাংশ শেয়ার ও ইউনিট দর বেড়েছে। এদিন শেয়ার দর সবচেয়ে বেশি বেড়েছে রূপালী লাইফ ইন্সুরেন্সের।

ডিএসই সূত্রে জানা গেছে, আগের কার্যদিবস মঙ্গলবার রূপালী লাইফ ইন্সুরেন্সের ক্লোজিং দর ছিল ৭২ টাকা। আজ লেনদেন শেষে এর ক্লোজিং দর দাঁড়ায় ৭৯ টাকা ২০ পয়সায়। অর্থাৎ আজ কোম্পানিটির শেয়ার দর ৭ টাকা ২০ পয়সা বা ১০ শতাংশ বেড়েছে। এর মাধ্যমে রূপালী লাইফ ইন্সুরেন্সের ডিএসইর দর বৃদ্ধির তালিকার শীর্ষে উঠে আসে।

ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষ তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে বিডি থাই ফুডের ৯.৮৪ শতাংশ, ইউনিয়ন ইন্সুরেন্সের ৯.৭৩ শতাংশ, বেঙ্গল উইন্ডসরের ৯.৬৯ শতাংশ, অলিম্পিক এক্সেসরিজের ৯.৬০ শতাংশ, ইয়াকিন পলিমারের ৯.৫২ শতাংশ, রিংশাইন টেক্সটাইলের ৭.৯২ শতাংশ, একমি পেস্টিসাইডের ৭.১৪ শতাংশ, সামিট এলায়েন্স পোর্টের ৬.২০ শতাংশ এবং ফরচুন সুজের ৬.০৩ শতাংশ।

Asadujjaman

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading