বিশ্বে ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত ৩০ লাখ
উত্তরদক্ষিণ । বৃহস্পতিবার, ৩ ফেব্রুয়ারি ২০২২ । আপডেট ০৯:৩০
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে বিশ্বব্যাপী মৃত্যু ও শনাক্তের সংখ্যা আবারও বেড়েছে। গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়েছেন আরও ৩০ লাখ ২৫ হাজার ২৮৪ জন। একই সময়ে মৃত্যু হয়েছে আরও ১১ হাজার ৯২২ জনের।
বৃহস্পতিবার (৩ ফেব্রুয়ারি) সকালে করোনাভাইরাসে আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে পাওয়া সর্বশেষ তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় সারা বিশ্বে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ১১ হাজার ৬৮৭ জন। অর্থাৎ আগের দিনের তুলনায় মৃত্যুর সংখ্যা বেড়েছে পাঁচ শতাধিক। করোনায় মোট আক্রান্ত হয়েছেন ৩৮ কোটি ৫১ লাখ ৪৮২ জন এবং মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৫৭ লাখ ১৮ হাজার ৫২ জনে। সুস্থ হয়েছেন ৩০ কোটি ৫২ লাখ ৪২ হাজার ৭২৮ জন।
এর আগে বুধবার (২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৮টা করোনায় আক্রান্ত হয়েছিলেন আরও ২৮ লাখ ৬৩ হাজার ৭৯২ জন। একই সময়ে মৃত্যু হয়েছিল আরও ১১ হাজার ১৬৮ জন।
গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্তের দিক দিয়ে শীর্ষে রয়েছে আমেরিকায়। দেশটিতে নতুন করে শনাক্ত হয়েছে ২ লাখ ৯৯ হাজার ৭২২ জন এবং মৃত্যু হয়েছে ৩ হাজার ১৪৯ জনে। এ নিয়ে দেশটিতে এ পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৭ কোটি ৭৬ লাখ ৭৭ হাজার ৮৮৫ জনে। আর মৃত্যুর সংখ্যা ৯ লাখ ১৪ হাজার ৬০২ জনে।
এদিকে করোনায় আক্রান্তের তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে প্রতিবেশী দেশ ইন্ডিয়া। তবে ভাইরাসে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যার তালিকায় দেশটির অবস্থান তৃতীয়। মহামারির শুরু থেকে দেশটিতে এখন পর্যন্ত মোট আক্রান্ত ৪ কোটি ১৭ লাখ ৯৫ হাজার ৪৭৮ জন এবং মারা গেছেন ৪ লাখ ৯৮ হাজার ৯৮৭ জন।
২০১৯ সালের ডিসেম্বরের শেষ সপ্তাহে চীনের হুবেই প্রদেশের উহান থেকে করোনাভাইরাস সংক্রমণ শুরু হয়। এখন পর্যন্ত বাংলাদেশসহ বিশ্বের ২২৪টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে এ ভাইরাস।
ইউডি/সুস্মিত

