প্রেমপত্র চান রাশি খান্না

প্রেমপত্র চান রাশি খান্না

উত্তরদক্ষিণ । বৃহস্পতিবার, ৩ ফেব্রুয়ারি ২০২২ । আপডেট ১০:০০

জনপ্রিয় অভিনেত্রী রাশি খান্না। বলিউডের ‘মাদ্রাজ ক্যাফে’ সিনেমার মাধ্যমে রুপালি জগতে পা রাখেন। তবে ইন্ডিয়ার দক্ষিণী সিনেমাতেই বেশি অভিনয় করেছেন। ‘সুপ্রিম’, ‘শিবম’, ‘হাইপার’, ‘অক্সিজেন’, ‘জয় লাভা কুসা’, ‘শ্রীনিবাসা কল্যাণাম’ প্রভৃতি সিনেমায় অভিনয় করে ভক্তদের মনে জায়গা করে নিয়েছেন রাশি।

শোবিজ অঙ্গনের অন্য তারকাদের মতো রাশি খান্নাও সোশ্যাল মিডিয়ায় দারুণ সরব। অনেক তারকাই নিজের নামে ইউটিউব চ্যানেল খুলেছেন। এবার এ তালিকায় যুক্ত হলেন রাশি। গত ৩০ জানুয়ারি ‘রাশি খান্না’ নামে চ্যানেলের যাত্রা শুরু করেছেন তিনি। প্রথম পোস্ট করা ভিডিওতে নিজের লাইফস্টাইল নিয়ে কথা বলেছেন এই অভিনেত্রী।

ইউটিউবে চ্যানেল খোলার কারণ ব্যাখ্যা করে রাশি খান্না বলেন—‘অনেক মানুষ আমাকে অনুসরণ করেন। এজন্য আমার মনে হয়েছে, ইউটিউব সবচেয়ে ভালো একটি প্ল্যাটফর্ম। যার কারণে চ্যানেলটি খুলেছি।’

ব্যক্তিগত জীবনে এখনো সিঙ্গেল ৩১ বছর বয়েসী রাশি খান্না। প্রেমপত্র পাওয়ার প্রবল আকাঙ্ক্ষা তার। ‘জয় লাভা কুসা’ খ্যাত রাশি খান্না বলেন—‘আমি খুবই আবেগপ্রবণ ও রোমান্টিক মানুষ। আমি ডিনার ডেটে যেতে এবং প্রেমপত্র পেতে চাই। সত্যি রোমান্টিক একটি সম্পর্ক প্রত্যাশা করি।’

এর আগে এক আলাপচারিতায় এ অভিনেত্রী বলেছিলেন, ‘আমি এখন সম্পূর্ণ সিঙ্গেল। আমার জীবনে বিশেষ কেউ-ই নেই। সত্যি, আমার মনে হচ্ছে, যদি কেউ থাকত। কিন্তু আমি খুবই খুঁতখুঁতে। যদি পছন্দ মতো কাউকে পাই, তাহলে তার সঙ্গে ডেটে যেতে ও প্রেম করতে চাই। দেখতে চাই এটি কতদূর পর্যন্ত গড়ায়।’

রাশি অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘আরানমানাই-থ্রি’। গত বছরের ১৪ অক্টোবর মুক্তি পায় এটি। তামিল-তেলেগু ও হিন্দি ভাষার মোট সাতটি সিনেমার কাজ তার হাতে রয়েছে। এসব সিনেমার কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন এই অভিনেত্রী।

ইউডি/সুস্মিত

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading