করোনায় একদিনে ৩০ জনের মৃত্যু,শনাক্ত ৯ হাজার

করোনায় একদিনে ৩০ জনের মৃত্যু,শনাক্ত ৯ হাজার

উত্তরদক্ষিণ । শুক্রবার, ৪ ফেব্রুয়ারি ২০২২ । আপডেট ১৬:৫০

বাংলাদেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ৩০ জনের মৃত‌্যু হয়েছে। এ নিয়ে করোনায় মারা গেলেন মোট ২৮ হাজার ৫২৪ জন।

শুক্রবার (৪ ফেব্রুয়ারি) বিকেলে স্বাস্থ‌্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ‌্য জানানো হয়েছে।

৩ ফেব্রুয়ারি সকাল ৮টা থেকে ৪ ফেব্রুয়ারি সকাল ৮টা পর্যন্ত ৯ হাজার ৫২ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ১৮ লাখ ৪৪ হাজার ৮২৮ জন।

উল্লিখিত সময়ে সুস্থ হয়েছেন ৬ হাজার ২৮২ জন। এ পর্যন্ত করোনামুক্ত হয়েছেন ১৫ লাখ ৮৭ হাজার ৩৭৪ জন।

গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা বিবেচনায় করোনা শনাক্তের হার ২২ দশমিক ৯৫ শতাংশ। এ পর্যন্ত করোনা শনাক্তের গড় হার ১৪ দশমিক ৫৮ শতাংশ। সুস্থতার হার ৮৬ দশমিক ০৪ শতাংশ। করোনায় মৃত‌্যুর হার ১ দশমিক ৫৫ শতাংশ।

করোনায় মৃতদের মধ্যে ঢাকা বিভাগের ১৭ জন, চট্টগ্রাম বিভাগের ৫ জন, রাজশাহী বিভাগের ২ জন, খুলনা বিভাগের ২ জন, বরিশাল বিভাগের ১ জন এবং সিলেট বিভাগের ৩ জন। গত ২৪ ঘণ্টায় রংপুর ও ময়মনসিংহ বিভাগে করোনায় কারও মৃত‌্যুর খবর পাওয়া যায়নি।

ইউডি/সুস্মিত

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading