‘প্রধানমন্ত্রী শিক্ষা ব্যবস্থাকে ঢেলে সাজাতে কাজ করছেন’

‘প্রধানমন্ত্রী শিক্ষা ব্যবস্থাকে ঢেলে সাজাতে কাজ করছেন’

উত্তরদক্ষিণ। শুক্রবার, ১৫ মে, ২০২৬, আপডেট ১৬:০০

কালকিনি উপজেলার চরফতে বাহাদুর বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে মতবিনিময় সভায় বক্তব্য দেন মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য আনিসুর রহমান খোকন তালুকদার।

মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য আনিসুর রহমান খোকন তালুকদার বলেছেন, “শিক্ষা ব্যবস্থাকে ধ্বংসের পথ থেকে ফিরিয়ে আনতে প্রধানমন্ত্রী তারেক রহমান কাজ করছেন, যাতে আমাদের শিক্ষা ব্যবস্থা সারা বিশ্বের কাছে মাথা উঁচু করে দাঁড়াতে পারে। পাশাপাশি, প্রধানমন্ত্রী শিক্ষা ব্যবস্থাকে ঢেলে সাজাতে কাজ করছেন।”

শুক্রবার (১৫ মে) সকালে মাদারীপুরের কালকিনি উপজেলার চরফতে বাহাদুর বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে নির্বাচন পরবর্তী মতবিনিময় সভায় প্রধান অতিথি বক্তব্যে তিনি এসব কথা বলেন। সিডি খান ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে এ সভার আয়োজন করা হয়।

খোকন তালুকদার বলেন, “প্রধানমন্ত্রী তারেক রহমান বংলাদেশের প্রাণ, আমাদের বিরোধী বন্ধুরা অহেতুক সমালোচনা করে তাকে বিতর্কিত করার চেষ্টা করছেন। তারেক রহমানকে যদি বিতর্কিত করতে চান, তাহলে আমরা মনে করব, আপনারা বাংলাদেশকে বিতর্কিত করলেন এবং আপনারা বাংলাদেশের শত্রু।”

সিডি খান ইউনিয়ন বিএনপির সভাপতি আমিনুর রহমানের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক সফিকুর ইসলামের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- কালকিনি উপজেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক বেপারী, সাধারণ সম্পাদক মাহবুব হোসেন মুন্সি, সাবেক সাংগঠনিক সম্পাদক মোশাররফ হোসেন সরদার, পৌর বিএনপির সাধারণ কামাল হোসেন বেপারী, উপজেলা ছাত্র দলের আহ্বায়ক নজরুল ইসলাম হাওলাদার, যুবদল নেতা মামুন শিকদারসহ বিএনপির ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতারা।

ইউডি/কেএস

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading