আইনি নোটিশ দিলেন জায়েদ খান

আইনি নোটিশ দিলেন জায়েদ খান

উত্তরদক্ষিণ । শুক্রবার, ৪ ফেব্রুয়ারি ২০২২ । আপডেট ১৯:৩০

চিত্রনায়ক জায়েদ খান চলচ্চিত্র শিল্পী সমিতির এবারের নির্বাচন কমিশনের আপিল বোর্ডের চেয়ারম্যান সোহানুর রহমান সোহানকে আইনি নোটিশ দিয়েছেন। একই নোটিশ পাঠিয়েছেন সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব, সমাজসেবা অধিদপ্তরের মহাপরিচালক, আপিল বোর্ডের সদস্য মোহাম্মদ হোসেনকেও। বৃহস্পতিবার (৩ ফেব্রুয়ারি) ব্যারিস্টার মুজিবুল হক ভূঁইয়া স্বাক্ষরিত এ আইনি নোটিশটি পাঠানো হয়েছে।

জায়েদ খান বলেন, নির্বাচনি তফসিল অনুযায়ী ২৯ জানুয়ারি বিকাল ৫টার পর থেকে আপিল বোর্ড মেয়াদ উত্তীর্ণ। একটি মেয়াদোত্তীর্ণ সংস্থা উদ্দেশ্য প্রণোদিতভাবে আমার বিরুদ্ধে লেগেছে, যার কোনো আইনগত ভিত্তিও নেই।

নোটিশে জায়েদ খান আরও উল্লেখ করেন, শনিবার (৫ ফেব্রুয়ারি) নাকি একটি বৈঠক ডেকেছে, সেখানে আমাকেও উপস্থিত থাকতে হবে- এই মর্মে আমার পিয়নের কাছে চিঠি ধরিয়ে দিয়েছে। আপিল বোর্ড ২৯ তারিখ বিকাল ৫টার পর আপত্তি নিষ্পত্তি করেছে এবং নিপুণ পরাজয় মেনে নিয়ে স্বাক্ষর করে চলে গেছেন। এখানেই আপিল বোর্ডের কাজ শেষ।

এদিকে নোটিশ প্রাপ্তির কথা স্বীকার করেছেন নির্মাতা সোহানুর রহমান সোহান। তিনি বলেন, আমার কাছে একটি আইনি নোটিশ এসেছে। এটা নির্বাচনকে নিয়েই। এখন আমাকে দেখে বুঝতে হবে সেখানে আসলে কী বলা হয়েছে।

ইউডি/সিফাত

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading