নতুন বিধি-নিষেধ নিয়ে যা বললেন স্বাস্থ্যের ডিজি

নতুন বিধি-নিষেধ নিয়ে যা বললেন স্বাস্থ্যের ডিজি

উত্তরদক্ষিণ । শনিবার, ৫ ফেব্রুয়ারি ২০২২ । আপডেট ২০:১৫

মহামারি করোনাভাইরাসের নতুন ধরন ওমিক্রনের সংক্রমণ বাড়লেও নতুন করে কোনো বিধি-নিষেধ আরোপ করা হবে না বলে জানিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) অধ্যাপক আবুল বাশার মোহাম্মদ খুরশীদ আলম বলেছেন, ‘ওমিক্রন বাড়লেও গণপরিবহনে স্বাস্থ্যবিধি মানতে সরকারঘোষিত যে ৯-১০টি নির্দেশনা রয়েছে সেগুলোর বাইরে নতুন করে কোনো বিধি-নিষেধ আরোপ করা হচ্ছে না।’

শনিবার (৫ ফেব্রুয়ারি) দুপুরে সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ সার্জারি পোস্ট-গ্র্যাজুয়েট পরীক্ষা ও হাসপাতাল পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

এ সময় উপস্থিত ছিলেন ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের নবনিযুক্ত পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মাহবুবুর রহমান, হাসপাতালের উপপরিচালক মাহবুবুল আলম, সহকারী পরিচালক আবুল কালাম আজাদ, সার্জারি বিভাগের প্রধান অধ্যাপক ডা. ডি এ হাসান প্রমুখ।

এর আগে সকাল সাড়ে ১১টায় তিনি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতাল পরিদর্শনে যান। সেখানে হাসপাতালের চতুর্থ তলার ছয় নম্বর ওয়ার্ডে মহিলা সার্জারি বিভাগ এবং সাত নম্বর ওয়ার্ডে নাক-কান-গলা বিভাগ ছাড়াও ওষুধ মজুদাগার পরিদর্শন করেন।

পরিদর্শন শেষে অধ্যাপক খুরশীদ আলম বলেন, ‘ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে রোগীর চাপ অনেক বেশি। হাসপাতালে সেবা ভালো না হলে রোগীরা এখানে আসত না। বিশেষ করে মহিলা সার্জারি ওয়ার্ডে রোগীদের চাপ অনেক বেশি। ’

ওষুধের মজুদাগার স্থানান্তর করে আরেকটি সার্জারি ওয়ার্ড করা গেলে চাপ কমানো যেত বলে এ সময় তিনি মন্তব্য করেন।

Asadujjaman

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading