দর পতনের শীর্ষে যেসব কোম্পানি

দর পতনের শীর্ষে যেসব কোম্পানি

উত্তরদক্ষিণ । রবিবার, ৬ ফেব্রুয়ারি ২০২২ । আপডেট ১৮:২৫

সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার (৬ ফেব্রুয়ারি) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে সবচেয়ে বেশি দর কমেছে বিডি থাই অ্যালুমিনিয়ামের।
ডিএসই সূত্রে জানা গেছে, আগের কার্যদিবস বৃহস্পতিবার বিডি থাইয়ের ক্লোজিং দর ছিল ২১ টাকা ৭০ পয়সা। আজ লেনদেন শেষে এর ক্লোজিং দর দাঁড়ায় ২০ টাকা ৩০ পয়সায়। অর্থাৎ আজ কোম্পানিটির শেয়ার দর ১ টাকা ৪০ পয়সা বা ৬.৪৫ শতাংশ কমেছে। এর মাধ্যমে বিডি থাই ডিএসইর দর পতনের তালিকার শীর্ষে উঠে এসেছে।

ডিএসইতে দর পতনের শীর্ষ তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে ন্যাশনাল পলিমারের ৫.৪৭ শতাংশ, লিবরা ইনফিউশনের ৫.৪৭ শতাংশ, কুইন সাউথের ৫.৪৪ শতাংশ, এনআরবিসি ব্যাংকের ৪.৭৪ শতাংশ, সানলাইফ ইন্সুরেন্সের ৪.৩১ শতাংশ, আলিফ ইন্ডাস্ট্রিজের ৪.০৫ শতাংশ, বিডি ল্যাম্পসের ৩.৮০ শতাংশ, অগ্নি সিস্টেমসের ৩.৭১ শতাংশ এবং ইয়াকিন পলিমারের ৩.৬৫ শতাংশ দর কমেছে।

Asadujjaman

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading