দর বৃদ্ধির শীর্ষে যেসব কোম্পানি

দর বৃদ্ধির শীর্ষে যেসব কোম্পানি

উত্তরদক্ষিণ । রবিবার, ৬ ফেব্রুয়ারি ২০২২ । আপডেট ১৮:৪০

সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার (৬ ফেব্রুয়ারি) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে সবচেয়ে বেশি দর বেড়েছে রিলায়েন্স ইন্সুরেন্সের।

ডিএসই সূত্রে জানা গেছে, আগের কার্যদিবস বৃহস্পতিবার রিলায়েন্স ইন্সুরেন্সের ক্লোজিং দর ছিল ৮৫ টাকা ৪০ পয়সা। আজ লেনদেন শেষে এর ক্লোজিং দর দাঁড়িয়েছে ৯৩ টাকা ৯০ পয়সায়। অর্থাৎ আজ কোম্পানিটির শেয়ারদর ৮ টাকা ৫০ পয়সা বা ৯.৯৫ শতাংশ বেড়েছে। এর মাধ্যমে রিলায়েন্স ইন্সুরেন্স ডিএসইর দর বৃদ্ধির তালিকার শীর্ষে উঠে এসেছে।

ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষ তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে দর বেড়েছে বাংলাদেশ শিপিং করপোরেশনের ৯.৯৪ শতাংশ, একমি ল্যাবের ৯.৯৩ শতাংশ, বিডি থাই ফুডের ৯.৮৭ শতাংশ, তসরিফার ৯.৭৮ শতাংশ, ইউনিয়ন ইন্সুরেন্সের ৯.৭৮ শতাংশ, এক্সপ্রেস ইন্সুরেন্সের ৮.৪৫ শতাংশ, কাট্টালি টেক্সটাইলের ৮.৪৩ শতাংশ, গ্রিন ডেল্টার ৭.৮৩ শতাংশ এবং প্রগতি ইন্সুরেন্সের ৬.৩৭ শতাংশ।

Asadujjaman

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading