একাত্তরে পাকিস্তানি গণহত্যার স্বীকৃতি দিল দুই সংস্থা

একাত্তরে পাকিস্তানি গণহত্যার স্বীকৃতি দিল দুই সংস্থা

উত্তরদক্ষিণ । রবিবার, ৬ ফেব্রুয়ারি ২০২২ । আপডেট ১৯:৪০

১৯৭১ সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় বাঙালি জনগোষ্ঠীর ওপর পাকিস্তানি সামরিক জান্তার সংঘটিত অপরাধযজ্ঞকে গণহত্যা, মানবতাবিরোধী অপরাধ এবং যুদ্ধাপরাধ হিসেবে স্বীকৃতি দিয়েছে জেনোসাইড ওয়াচ।

এছাড়া লেমকিন ইনস্টিটিউট ফর জেনোসাইড প্রিভেনশন বাংলাদেশের সুবর্ণজয়ন্তীতে মুক্তিযুদ্ধের সময় বাঙালি জাতির ওপরে সংঘটিত অপরাধযজ্ঞকে গণহত্যা হিসেবে স্বীকৃতি প্রদান করেছে।

রবিবার (৬ ফেব্রুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে। সংস্থা দুটি জাতিসংঘসহ আন্তর্জাতিক সম্প্রদায়কে বাংলাদেশে সংঘটিত গণহত্যাকে স্বীকৃতি প্রদানের জন্য আহ্বান জানিয়েছে।

গণহত্যাবিষয়ক সংস্থাসমূহের স্বীকৃতির ফলে ২৫ মার্চকে গণহত্যা দিবস হিসেবে স্বীকৃতির জন্য বাংলাদেশ জাতীয় সংসদ থেকে ২০১৭ সালের ১১ মার্চ সর্বসম্মতভাবে গৃহীত প্রস্তাব আন্তর্জাতিক সমর্থন আদায় বেগবান হবে।

Asadujjaman

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading