দর বৃদ্ধির শীর্ষে যেসব কোম্পানি
উত্তরদক্ষিণ । সোমবার, ৭ ফেব্রুয়ারি ২০২২ । আপডেট ১৫:৫৫
আজ সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দর বৃদ্ধির শীর্ষে ওঠে এসেছে শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি ইয়াকিন পলিমার। এদিন কোম্পানিটির দর আগের দিনের তুলনায় ২ টাকা ১০ পয়সা বা ৯৫ পয়সা বেড়ে সর্বশেষ ২৩ টাকা ২০ পয়সায় লেনদেন হয়েছে। এদিন কোম্পানিটির দর ২১ টাকা ২০ পয়সা থেকে ২৩ টাকা ২০ পয়সায় উঠানামা করেছে।
ডিএসই সূত্রে জানা গেছে, সোমবার (৭ ফেব্রুয়ারি) ডিএসইর দর বৃদ্ধির তালিকায় অন্য কোম্পানিগুলোর মধ্যে দর বেড়েছে ইউনিয়ন ইন্স্যুরেন্সের ৯.৭৯ শতাংশ, বিডি থাই ফুডের ৯.৭৬ শতাংশ, তাকাফুল ইন্স্যুরেন্সের ৯.১৯ শতাংশ, সামিট অ্যালায়েন্স পোর্টের ৬.৭৮ শতাংশ, ন্যাশনাল টিউবসের ৫.৬৪ শতাংশ, বেঙ্গল উইন্ডসোরের ৫.৩২ শতাংশ, পিপলস ইন্স্যুরেন্সের ৪.৮৯ শতাংশ, অলিম্পিক এক্সেসরিজের ৪.৪৪ শতাংশ এবং এক্সপ্রেস ইন্স্যুরেন্সের ৪.১৭ শতাংশ।

