পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন
উত্তরদক্ষিণ। শুক্রবার, ২৪ জুলাই, ২০২৬, আপডেট ১৬:৩০
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন চুপ্পু পদত্যাগ করেছেন। শুক্রবার (২৪ জুলাই) তিনি জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদের কাছে নিজের পদত্যাগপত্র জমা দেন।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, শারীরিক অসুস্থতার কারণ উল্লেখ করে তিনি রাষ্ট্রপতির পদ থেকে সরে দাঁড়িয়েছেন।
পদত্যাগের বিষয়ে জানতে চাইলে রাষ্ট্রপতি বলেন, এটা তো সর্বজনবিদিত, আমার মুখ থেকে শুনে কী লাভ? আই অ্যাম সিক, সো ইট ইজ ডান।
ইউডি/রেজা

