মাদার অফ ডেমোক্রেসি সার্টিফিকেট টাকা দিয়ে কেনা: তথ্যমন্ত্রী

মাদার অফ ডেমোক্রেসি সার্টিফিকেট টাকা দিয়ে কেনা: তথ্যমন্ত্রী

উত্তরদক্ষিণ । বুধবার, ৯ ফেব্রুয়ারি ২০২২ । আপডেট ১৫:৩৫

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, খালেদা জিয়ার মাদার অফ ডেমোক্রেসি সার্টিফিকেট টাকা দিয়ে কেনা। আর যে সংগঠন খালেদা জিয়াকে সার্টিফিকেট দিয়েছে, তাদের পরিচিতি নেই। এরা নতুন একটা সংগঠন। বিএনপি যে ফার্মের সঙ্গে লবিস্ট করতে চুক্তি করেছে, সেই ফার্মই খালেদা জিয়াকে ডেমোক্রেসির সার্টিফিকেট দিয়েছে। খালেদা জিয়া গণতন্ত্রের জন্য এমন কিছু করেননি যে তাকে মাদার অফ ডেমোক্রেসি সার্টিফিকেট দেওয়া হবে। ২০১৮ সালের সার্টিফিকেট এখন দেখানো হাস্যকর।

বুধবার (৯ ফেব্রুয়ারি) সচিবালয়ে ইন্ডিয়ার হাইকমিশনার বিক্রম দোরাইস্বামীর সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

সাংবাদিক সাগর-রুনি হত্যার কোনো তদন্ত রিপোর্ট দেওয়া হয়নি সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী বলেন, আমিও সাগর-রুনি হত্যার বিচার চাই। কিন্তু এই বিষয়ে আমি কিছু বলতে পারি না।এই বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলতে পারবেন।

হাছান মাহমুদ বলেন, ইন্ডিয়ার ত্রিপুরায় বাংলাদেশের চ্যানেল দেখা যায়, কিন্তু ইন্ডিয়ার পশ্চিমবঙ্গে বাংলাদেশের চ্যানেলগুলো দেখা যায়নি এ বিষয় নিয়ে দোরাইস্বামীর সঙ্গে কথা হয়েছে। পশ্চিমবঙ্গে বাংলাদেশি চ্যানেল দেখাতে তারা অনেক টাকা দাবি করে যা আমাদের পক্ষে দেওয়া সম্ভব না। তাই এ বিষয়ে একটি সুষ্ঠু সমাধানের জন্য বলা হয়েছে।

ইন্ডিয়ার বাংলাদেশ যৌথ প্রযোজনায় মুক্তিযুদ্ধ বিষয়ক সিনেমা তৈরি করবে বলে জানান তিনি।

ইউডি/সুস্মিত

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading