পাঁচ বিভাগে বৃষ্টির পূর্বাভাস, বাড়তে পারে শীত

পাঁচ বিভাগে বৃষ্টির পূর্বাভাস, বাড়তে পারে শীত
আবহাওয়া পূর্বাভাস

উত্তরদক্ষিণ । বৃহস্পতিবার, ১০ ফেব্রুয়ারি ২০২২ । আপডেট ১২:২০

দেশে পাঁচ বিভাগে (ঢাকা, খুলনা, রাজশাহী, ময়মনসিংহ এবং সিলেট) বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এছাড়া বৃষ্টির শীত বাড়তে পারে বলেও পূর্বাভাসে বলা হয়েছে।

বৃহস্পতিবার (১০ ফেব্রুয়ারি) আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. শাহীনুল ইসলাম এ তথ্য জানান।

তিনি বলেন, আজ সর্বনিম্ন তাপমাত্রা সৈয়দপরে ১০.২ ডিগ্রি সেলসিয়াস। রাজধানী ঢাকায় ১৬.৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বিরাজমান আছে। গতকাল তিনটি জেলায় শৈত্যপ্রবাহ থাকলেও আজ দেশের কোথাও শৈত্যপ্রবাহ নেই। তবে শৈত্যপ্রবাহ না থাকলেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষ করে ঢাকা, খুলনা, রাজশাহী, ময়মনসিংহ এবং সিলেট জেলায় বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। এই বিভাগের বাইরেও অন্য তিন বিভাগে সামান্য বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

তিনি আরও বলেন, আজ এবং কাল দেশের বিভিন্ন জায়গায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এরপর আবর শীত বাড়বে। তবে ১৫ থেকে ১৬ ফেব্রুয়ারির পর এই মৌসুমের শীত বিদায় নেবে।

ইউডি/সুস্মিত

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading