রাজধানীতে মাদকসহ গ্রেপ্তার ৫৩

রাজধানীতে মাদকসহ গ্রেপ্তার ৫৩
গ্রেপ্তার

উত্তরদক্ষিণ । রবিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২২ । আপডেট ১১:৫৫

রাজধানীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ। অভিযানে মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ৫৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

রবিবার (১৩ ফেব্রুয়ারি) সকালে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগ থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

ডিএমপির পক্ষ থেকে বলা হয়, ঢাকা মেট্রোপলিটন পুলিশের নিয়মিত মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে শনিবার (১২ ফেব্রুয়ারি) সকাল ৬টা থেকে আজ সকাল ৬টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারের সময় তাদের কাছ থেকে ৬৮.৫ গ্রাম ১৫৩ পুরিয়া হেরোইন, ৯ হাজার ৯৪৬ পিস ইয়াবা, ১৪ কেজি ৭৫ গ্রাম ১১০ পুরিয়া গাঁজা, তিনটি গাঁজার গাছ ও ৫০০ গ্রাম আইস জব্দ করা হয়।

গ্রেপ্তারদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৪২টি মামলা রুজু হয়েছে। এসব মামলায় গ্রেপ্তারদের রিমান্ড আবেদন করে আদালতে পাঠানো হয়েছে বলেও জানানো হয়েছে।

ইউডি/সুস্মিত

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading