শেয়ারবাজারে আসছে ভালো কিছু কোম্পানি: বিএসইসি চেয়ারম্যান

শেয়ারবাজারে আসছে ভালো কিছু কোম্পানি: বিএসইসি চেয়ারম্যান

উত্তরদক্ষিণ । রবিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২২ । আপডেট ১৫:৩৫

চলতি বছর ভালো ভালো কিছু কোম্পানি শেয়ারবাজারে আসবে বলে জানিয়েছেন নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম। তিনি বলেন, শেয়ারবাজারে ভালো ভালো কোম্পানি আনতে আমরা কাজ করে যাচ্ছি। আশা করছি, এই বছরই ভালো কিছু কোম্পানি শেয়ারবাজারে আসবে।

রবিবার ( ১৩ ফেব্রুয়ারী) সকালে রাজধানীর ফারস হোটেলে অনলাইন বিজনেস নিউজপোর্টাল বিজনেস আওয়ার২৪.কম আয়োজিত ‘শেয়ারবাজারে ভালো কোম্পানির তালিকাভুক্তির প্রতিবন্ধকতা ও সমাধানের উপায়’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

প্রধান অতিথি হিসেবে বক্তব্যে দিচ্ছেন বিএসইসি চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম

এ সময় অধ্যাপক রুবাইয়াত-উল-ইসলাম বলেন, কোন কোম্পানিকে জোর করে শেয়ারবাজারে আনা ঠিক হবে না। বরং তাদেরকে শেয়াবাজারের ভালো দিকগুলো নিয়ে বুঝিয়ে এখানে আনতে হবে। আমরা সেই চেষ্টাই করছি। আশা করছি পরবর্তী কোয়াটার থেকেই এর একটা সুফল দেখতে পাবেন। আপনারা যে ভালো কোম্পানিগুলোকে শেয়ারবাজারে প্রত্যাশা করছেন তাদেরকে শিগগিরই দেখতে পারবেন।

বিএসইসি চেয়ারম্যান বলেন, আমরা এসএমই সেক্টরকে এতদিন গুরুত্ব দিতাম না। এখন আমরা এসএমই’র জন্য আলাদা একটা প্লাটফর্ম করে দিয়েছি। এখানে লিস্টিং হওয়ার মাধ্যমে তারা কর্পোরেট আচার-আচারণ শিখতে পারছে। পরবর্তীতে ভালো পারফরমেন্স দেখিয়ে এখান থেকেই তারা মূল মার্কেটে আসতে পারবে। আমরা এখই তাদেরকে এই সুযোগটাও দিচ্ছি।

সেমিনারে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএসইসির সাবেক চেয়ারম্যান ফারুক আহমেদ সিদ্দিকী ও বাংলাদেশ মার্চেন্ট ব্যাংকার্স এসোসিয়েশনের (বিএমবিএ) প্রেসিডেন্ট
মুহাম্মদ ছায়েদুর রহমান। সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপনা করেন দি ইনস্টিটিউট অব কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্টস অব বাংলাদেশ (আইসিএমএবি) এর প্রেসিডেন্ট মো. মামুনুর রশীদ (এফসিএমএ)। সভাপতিত্ব করেন আকতার হোসেন সাল্লামাত (এফসিএ ও এফসিএস)। অনুষ্ঠান উপস্থাপনা করেন আমিরুল ইসলাম নয়ন।

Asadujjaman

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading