বিপিএলে সর্বোচ্চ রান সংগ্রহকারী পাঁচ ক্রিকেটার
উত্তরদক্ষিণ । রবিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২২ । আপডেট ১৫:৫২
সাইফুল অনিক : শুরু হয়েছে ক্রিকেটের জমজমাট আসর বাংলাদেশ প্রিমিয়ার লীগ (বিপিএল)। দেশের তথা বিশ্বের অন্যতম এ আসরটি ৮ম বারের মত অনুষ্ঠিত হচ্ছে। বিগত আসরগুলোতে ব্যাটে রানের ফুলঝুড়ি ও বোলিং-এ আগুন ঝড়িয়েছেন দেশ-বিদেশের খেলোয়াড়রা। গত ৭টি আসরের শীর্ষ ৫ জন রান সংগ্রহকারী খেলোয়াড়দের নিয়ে আজকের প্রতিবেদন।
মুশফিকুর রহীম
বিপিএলে সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকার শীর্ষ স্থানে আছেন রান মেশিন খ্যাত বাংলাদেশ জাতীয় দলের সাবেক অধিনায়ক ও উইকেট কিপার ব্যাটার মুশফিকুর রহীম। তিনি ৮৫ ম্যাচে ৮১ ইনিংস খেলে ৩৭.২৭ গড়ে করেছেন ২২৭৪ রান। ১৩৩.৯২ স্ট্রাইক রেটে ব্যাট করে শতকের দেখা না পেলেও অর্ধ-শতক হাঁকিয়েছেন ১৫ বার। তিনি তার বিপিএল ক্যারিয়ারে ৭২টি ছয় ও ১৯৩টি চারের মার মেরেছেন। তিনি তার বিপিএল ক্যারিয়ারে সর্বোচ্চ অপরাজিত ৯৮ রানের ইনিংস খেলেছেন।
তামিম ইকবাল
বিপিএলে সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকার দ্বিতীয় স্থানে আছেন বাংলাদেশ জাতীয় দলের ওয়ানডে অধিনায়ক ও ড্যাশিং ওপেনার তামিম ইকবাল। তিনি ৭০ ম্যাচে ৬৯ ইনিংস খেলে ৩৬.৪০ গড়ে করেছেন ২২২১ রান। ১২০.৯৬ স্ট্রাইক রেটে ব্যাট করে ১টি শতকের পাশাপাশি অর্ধ-শতক হাঁকিয়েছেন ১৯ বার। তিনি তার বিপিএল ক্যারিয়ারে ৭১টি ছয় ও ২২৬টি চারের মার মেরেছেন। তার বিপিএল ক্যারিয়ারে সর্বোচ্চ রানের ইনিংস অপরাজিত ১৪১ রান।
মাহমুদুল্লাহ রিয়াদ
বিপিএলে সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকার তৃতীয় অবস্থানে আছেন সাইলেন্ট কিলার খ্যাত বাংলাদেশ জাতীয় দলের টি২০ অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ। তিনি ৮২ ম্যাচে ৭৮ ইনিংসে ২৬.৭৬ গড়ে করেছেন ১৮২০ রান। ১২০.২৯ স্ট্রাইক রেটে ব্যাট করে কোন শতকের দেখা না পেলেও অর্ধ-শতক হাঁকিয়েছেন ৯ বার। তিনি তার বিপিএল ক্যারিয়ারে ৬৬টি ছয় ও ১৪২টি চারের মার মেরেছেন। তিনি তার বিপিএল ক্যারিয়ারে সর্বোচ্চ ৬২ রানের ইনিংস খেলেছেন।
ইমরুল কায়েস
বিপিএলে সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকার চতুর্থ অবস্থানে আছেন ওপেনার ইমরুল কায়েস। তিনি ৮১ ম্যাচে ৮০ ইনিংসে ২৫.৩৪ গড়ে করেছেন ১৭৭৪ রান। ১১৬.৯৪ স্ট্রাইক রেটে ব্যাট করে কোন শতকের দেখা না পাননি তিনি। তবে অর্ধ-শতক হাঁকিয়েছেন ৮ বার। তিনি তার বিপিএল ক্যারিয়ারে ৭৩টি ছয় ও ১৫৭টি চারের মার মেরেছেন। তিনি তার বিপিএল ক্যারিয়ারে সর্বোচ্চ অপরাজিত ৬৭ রানের ইনিংস খেলেছেন।
সাব্বির রহমান
বিপিএলে সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকার পঞ্চম অবস্থানে আছেন বাংলাদেশ ক্রিকেটের ব্যাড বয় খ্যাত হার্ড হিটার ব্যাটার সাব্বির রহমান রুম্মন। তিনি ৮৫ ম্যাচে ৭৭ ইনিংসে ২২.৫৪ গড়ে করেছেন ১৬০১ রান। ১২০.৩৭ স্ট্রাইক রেটে ব্যাট করে ১টি শতকের পাশাপাশি অর্ধ-শতক হাঁকিয়েছেন ৫ বার। তিনি তার বিপিএল ক্যারিয়ারে ৬৭টি ছয় ও ১২৭টি চারের মার মেরেছেন। তিনি তার বিপিএল ক্যারিয়ারে সর্বোচ্চ ১২২ রানের ইনিংস খেলেছেন।
ইউডি/অনিক

