দর পতনের শীর্ষে যেসব কোম্পানি
উত্তরদক্ষিণ । রবিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২২ । আপডেট ১৭:০৫
সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার (১৩ ফেব্রুয়ারি) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ১৯৬টির বা ৫১.৭১ শতাংশ শেয়ার ও ইউনিট দর কমেছে। এদিন শেয়ার দর সবচেয়ে বেশি কমেছে কুইনসাউথ টেক্সটাইলের।
ডিএসই সূত্রে জানা গেছে, আগের কার্যদিবস বৃহস্পতিবার কুইনসাউথ টেক্সটাইলের দর ছিল ৩০ টাকা ৯০ পয়সা। আজ লেনদেন শেষে এর ক্লোজিং দর দাঁড়ায় ২৮ টাকা ৭০ পয়সায়। অর্থাৎ আজ কোম্পানিটির শেয়ার দর ২ টাকা ২০ পয়সা বা ৭.১১ শতাংশ কমেছে। এর মাধ্যমে কুইনসাউথ টেক্সটাইল ডিএসইর দর পতনের তালিকার শীর্ষে উঠে আসে।
ডিএসইতে দর পতনের শীর্ষ তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে পেনিনসুলার ৬.৫৪ শতাংশ, বাংলাদেশ শিপিং কর্পোরেশনের ৪.৭৪ শতাংশ, একমি পেস্টিসাইডের ৪.৬২ শতাংশ, ইয়াকিন পলিমারের ৪.০১ শতাংশ, ফারইস্ট লাইফ ইন্সুরেন্সের ৩.৯৭ শতাংশ, পেপার প্রসেসের ৩.৮৫ শতাংশ, বাংলাদেশ বিল্ডিং সিস্টেমের ৩.৭৩ শতাংশ, নাহি অ্যালুমিনিয়ামের ৩.৫২ শতাংশ এবং একমি ল্যাবরেটরিজের ৩.২৯ শতাংশ দর কমেছে।

