৫ শিক্ষাপ্রতিষ্ঠানে শতভাগ ফেল

৫ শিক্ষাপ্রতিষ্ঠানে শতভাগ ফেল

উত্তরদক্ষিণ । রবিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২২ । আপডেট ১৭:০০

২০২১ সালের এইচএসসি ও সমমানের ফল প্রকাশ হয়েছে। এ বছর ৯টি সাধারণ শিক্ষাবোর্ড, মাদ্রাসা ও কারিগরি বোর্ড মিলে গড় পাশের হার ৯৫ দশমিক ২৬ শতাংশ। এ পরীক্ষায় মোট পরীক্ষার্থী ছিল ১৪ লাখ ৩ হাজার ২৮৮ জন। এর মধ্যে অংশগ্রহণ করে ১৩ লাখ ৭১ হাজার ৬৮১জন। এর মধ্যে উত্তীর্ণ হয় ১৩ লাখ ৬ হাজার ৭১৮ জন। পরীক্ষায় মোট ৯ হাজার ১১১টি প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। এর মধ্যে ৫টি প্রতিষ্ঠানের কোন শিক্ষার্থী উত্তীর্ণ হতে পারেনি।

রবিবার (১৩ ফেব্রুয়ারি) দুপুর পৌনে ১২টার দিকে প্রধানমন্ত্রীর অনুমতি সাপেক্ষে শিক্ষাবোর্ডের চেয়ারম্যানরা শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির কাছে ফলাফল হস্তান্তর করেন।

গণভবন থেকে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে ফল প্রকাশের অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত ছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় ফল প্রকাশের আনুষ্ঠানিকতা ঘোষণা দেন প্রধানমন্ত্রী।এরপর দুপুর ১২টায় সারা দেশে একযোগে ফলাফল প্রকাশ করা হয়।

সাধারণত প্রতি বছর এপ্রিল মাসে এইচএসসি ও সমমান পরীক্ষা শুরু হলেও করোনা মহামারির কারণে ২০২১ সালে ডিসেম্বরের প্রথম সপ্তাহে নেওয়ার ঘোষণা দেয় সরকার। পরীক্ষা ২ ডিসেম্বর শুরু হয়ে শেষ হয় ৩০ ডিসেম্বর।

Asadujjaman

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading